Saturday, June 27, 2026

যোগীর রাজ্যের হিংসার বিচারবিভাগীয় তদন্তের দাবি অনুরাগ, অপর্নাদের

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে গোটা দেশ উত্তাল হলেও সবথেকে শোচনীয় পরিস্থিতি যোগীর রাজ্য উত্তরপ্রদেশের। পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন আপাতত ২১জন সাধারণ মানুষ। রাজ্যের এক–তৃতীয়াংশ অংশে ইন্টারনেট বন্ধ। গুলি চালিয়ে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে উত্তরপ্রদেশের অজয় বিস্ত সরকারকে৷

উত্তরপ্রদেশের হিংসা এবং পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনার এবার বিচারবিভাগীয় তদন্তের দাবি জানালেন অনুরাগ কাশ্যপ, অর্পনা সেনের মতো বিশিষ্টরা। দিল্লিতে সাংবাদিক সম্মেলন করেন মহম্মদ জেশান আয়ুব এবং অভিনেত্রী স্বরা ভাস্কর। সেখানেই তাঁরা অনুরাগ, অপর্না–সহ একাধিক ব্যক্তিত্বের সই করা চিঠিটি পড়ে শোনান। প্রতিবাদের নামে হিংসাকে তাঁরা কখনই সমর্থন করেন না। একথা জানানোর পাশাপাশি তাতে উত্তরপ্রদেশের হিংসার ঘটনা উল্লেখ করে গোটা ঘটনায় নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে।

তাঁদের মতে, সাধারণ মানু্ষের স্বাধীন এবং শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখানোর অধিকার খর্ব হয়েছে উত্তরপ্রদেশে। অবিলম্বে স্বতঃস্ফূর্তভাবে গোটা ঘটনার নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিক আদালত, এমনটাই দাবি জানান অপর্নারা।

এছাড়াও তাঁরা মনে করছেন, উত্তরপ্রদেশে এতজনের মৃত্যুর জন্য দায়ী যোগী সরকারই। মূলত একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষজনকে উদ্দেশ্য করেই এই হিংসা ঘটানো হয়েছে। ওই চিঠিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে৷

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...