Wednesday, June 24, 2026

‘বর্ষসেরা মিথ্যেবাদী’ রাহুল গান্ধী, কেন বলল বিজেপি?

Date:

Share post:

২০১৯ সালের সেরা মিথ্যেবাদী বলে যদি কোনও ক্যাটাগরি থাকে, তবে তাতে নাম উঠবে রাহুল গান্ধীর। এনপিআর নিয়ে তিনি যা বলেছেন, তাতে তিনি একইসঙ্গে নিজের পরিবার ও দল উভয়কেই বিপদে ফেলেছেন। অনর্গল উল্টোপাল্টা মিথ্যে বলায় রাহুলের জুড়ি মেলা ভার। এখন তিনি জাতীয় জনসংখ্যাপঞ্জি বা এনপিআর নিয়ে মিথ্যে বলে কংগ্রেসকেও বিপদে ফেলেছেন। তাই রাহুল গান্ধীই দেশের বর্ষসেরা মিথ্যেবাদী।

এনপিআর নিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ব্যাখ্যা শুনে তাঁকে ‘লায়ার অফ দ্য ইয়ার’ বলে তীব্র কটাক্ষ করেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর। ছত্তিশগড়ের এক কর্মসূচিতে গিয়ে রাহুল বলেন, এনপিআর ও এনআরসি হল গরিবদের উপর ট্যাক্স বা কর বসানোর চাল। নোটবন্দির সময় যেমন গরিবদের উপর কর বসেছিল, এবার এনপিআরেও তাই হবে। গরিব মানুষকে নাম তোলার জন্য বা কোনও নথির ভুল সংশোধনের জন্য সরকারি অফিসারদের ঘুষ দিতে হবে। আর এভাবে গরিবের কাছ থেকে কোটি কোটি টাকা আদায় করে মোদি সরকার দেশের পনেরোটি পরিবারের হাতে তুলে দেবে।

এনপিআর নিয়ে রাহুল গান্ধীর এই বক্তব্যকে অসত্য, বিভ্রান্তিমূলক ও দায়িত্বজ্ঞানহীন অপপ্রচার বলে তীব্র নিন্দা করেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী জাওড়েকর বলেন, রাহুল যখন কংগ্রেস সভাপতি ছিলেন তখনও রোজ মিথ্যে বলতেন, এখন সভাপতি না থেকেও মিথ্যে বলে চলেছেন। কংগ্রেস দলকেও বিপদে ফেলছেন তিনি। ২০১০ সালে কংগ্রেস জমানাতেও এনপিআর হয়েছিল। এর মধ্যে কাউকে কোনও নথি দিতে হয় না। এনপিআরের মাধ্যমে দেশে গরিব মানুষের সংখ্যা নির্ধারণ করা হয়, যাতে সরকার গরিবদের কাছে বিভিন্ন সরকারি পরিষেবা ও কল্যাণমূলক সুযোগ-সুবিধা পৌঁছে দিতে পারে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...