Tuesday, June 23, 2026

ঠাণ্ডায় কাঁপছে উত্তর ভারত

Date:

Share post:

ঠান্ডায় জবুথবু গোটা দেশ। এমনকি এটিএমে চাপা পড়ল কম্বল। জমে বরফ খাবার জল। লাদাখে তাপমাত্রা গিয়ে দাঁড়িয়েছে মাইনাস ৩০.২ ডিগ্রি সেলসিয়াসে আর ১১৮ বছরে এই প্রথম রাজধানী দিল্লিতে তাপমাত্রা নামল ২.৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তর ভারত কাঁপছে। আবহাওয়া দফতর বলছে, প্রবল শৈত্য প্রবাহ আপাতত চলতে থাকবে।

কারগিলে এবার দশকের সেরা ছবি। কম্বলে মুড়ে ফেলা হয় এটিএম মেশিনকে। ঠাণ্ডায় হাত জমে গেলেও চলছে টাকা তোলার কাজ। এখানকার জল জমে বরফ। কুপওয়ারা গ্রামে লোহার পাইপের মুখে বরফ। খাবার জল জমে গিয়েছে। যদিও গুলমার্গে বরফ উপভোগ করলেন পর্যটকরা। গাছের ডালে ডালে বরফ সৌন্দর্য্য বাড়িয়েছে কাশ্মীরের। শীতে কাবু ধরমশালা। হিমাচলের সর্বোচ্চ এই শহরে পর্যটকদের ভিড়। এই শহরে ঠাণ্ডায় বরফ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতর বলছে, এই শৈত্যপ্রবাহ আগামী বছরের প্রথম কয়েক দিন পর্যন্ত থাকবে। বেশি প্রভাব পড়বে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থান ও বিহারে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে বছরের প্রথম তিন দিনেই বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর জানিয়েছে ঠাণ্ডা আরও বাড়বে।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...