Monday, April 6, 2026

বন্ধুত্বপূর্ণ ব্যবহারের আশা প্রকাশ করে ট্যুইটারেই রাজ্যপালকে চিঠি পার্থর

Date:

Share post:

শনিবারই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্যপালের সঙ্গে যোগাযোগ রাখবেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর রবিবারই তাঁর কাছে চিঠি পৌঁছে গেল শিক্ষামন্ত্রীর। তবে তা ট্যুইটার মারফত। সেই চিঠিতে শিক্ষামন্ত্রী রাজ্যপালকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, যেহেতু আপনি ২৫ডিসেম্বর তারিখে ট্যুইটারে পোস্ট করে নিজের বক্তব্য জানিয়েছিলাম। আমিও সেভাবে নিজের বক্তব্য জানালাম। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই আমি জানাচ্ছি —

১. আপনার অভিযোগ ছিল বিশ্ববিদ্যালয়গুলি সমাবর্তন সহ অন্য অনুষ্ঠান কেন বাতিল করেছে? আপনাকে জানাই, বিশ্ববিদ্যালয়গুলি স্বতন্ত্র ও স্বাধীন। ফলে উপাচার্য পরিস্থিতি অনুযায়ী কেন তা বাতিল করেছে, তা তাঁরাই বলতে পারবে। রাজ্য এ বিষয়ে কোনও হস্তক্ষেপ করে না।

২. যাদবপুরের ঘটনা সম্পর্কে বলতে পারি, সেখানে পড়ুয়ারা এনআরসি-সিএএ নিয়ে বিরোধিতায় নেমেছিল। তারা রাজ্যে এই আইন প্রয়োগের বিরোধী, রাজ্যের মানুষও সেই ধারণাই পোষণ করেন।

আপনাকে জানিয়ে রাখি, রাজ্য সরকার আপনার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে প্রস্তুত। কিন্তু পাল্টা আপনার ব্যবহারও বন্ধুত্বপূর্ণ হতে হবে। জোর করে চাপিয়ে দেওয়ার পরিস্থিতি যেন তৈরি না হয়, সেটাও দেখতে হবে। সেটা রাজ্য শিক্ষা দফতরের ক্ষেত্রেও যথাযথ হবে। এরপরেও যদি আপনার মনে হয় শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার প্রয়োজন আছে, তাহলে শিক্ষামন্ত্রী তার জন্যেও প্রস্তুত রয়েছেন।

চিঠির শেষে রাজ্যপালকে নতুন বছরের শুভেচ্ছে জানিয়ে স্কুল শিক্ষা দফতর ও উচ্চ শিক্ষা দফতরের বিগত এক বছরের পদক্ষেপ, কর্মসূচি এবং সাফল্য তুলে ধরেন।

শিক্ষামন্ত্রীর ট্যুইটের পাল্টা রাজ্যপাল বলেন, মুখ্যমন্ত্রীর দূরদৃষ্টির আমি প্রশংসা করি। শিক্ষামন্ত্রীর সঙ্গে আমার কথা হবে। ঢিলের জবাবে পাটকেল নয়, আলোচনার মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে।

আরও পড়ুন-NRC-তে কি NPR-এর তথ্য কাজে লাগবে? কী বললেন আইনমন্ত্রী

 

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...