Friday, April 3, 2026

ঝুমকো-বলে দৃষ্টিনন্দন ফুটবল ম্যাচ

Date:

Share post:

খোলা চোখে অনেক কিছুই আমাদের নজর এড়িয়ে যায়। কিন্তু দর্শনেন্দ্রিয় যাঁদের দুর্বল, তাঁরা এগিয়ে চলেছেন প্রবল উদ্যোমে। শুধু দৈনন্দিন কাজই নয়, বল পায়ে দৌড়ে বেড়াচ্ছেন ময়দানে। তেমনই একটি ম্যাচের সাক্ষী থাকলেন দমদমবাসী। দৃষ্টিহীনদের ফুটবল ম্যাচের আয়োজন করেন দমদম ক্যান্টনমেন্ট দেশবন্ধু ক্লাবের সভাপতি সমীর সরকার এবং পল্টু দাস। শ্যামবাজারের স্বেচ্ছাসেবী সংগঠন ‘সংবেদন’ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কয়েকজন দৃষ্টিহীন ছাত্রকে ফুটবল খেলা শিখিয়ে বিভিন্ন জায়গায় প্রদর্শনী এবং প্রতিযোগিতামূলক ম্যাচে অংশগ্রহণ করতে পাঠায়। ‘সংবেদন’-এর প্রশিক্ষক সুমিত সাহা জানান, ওই দলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দৃষ্টিহীন ফুটবলারাও আছেন।

অক্টোবরে কেরালা আয়োজিত দৃষ্টিহীন ফুটবলে ভারতের হয়ে তাঁরা অংশগ্রহণ করেছিলেন। তাঁদের জন্য বিশেষ বল থাকে, যার মধ্যে ঝুমকো জাতীয় বস্তু ঢোকানো থাকে। ফলে বল গড়ালেই আওয়াজ হয়। সেটা শুনেই নির্ভুল পাসে একে অপরকে বল এগিয়ে দেন খেলোয়াড়রা।

৩০ মিনিটের এই ফুটবল ম্যাচে ‘সংবেদন’-কে হারিয়ে দেয় আরেকটি দৃষ্টিহীন ফুটবল দল ‘এফএবিপি’কে। খেলোয়াড়দের মধ্যে নজর কাড়েন রাজকুমার ভগৎ, গৌতম, বিলাস। রাজকুমারের গোলেই জয় পায় ‘সংবেদন’।
আর্থিক সমস্যার কথা শুনে দেশবন্ধু ক্লাবের আহ্বায়ক তাদের প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতে সব রকম যাতায়াতের খরচ ক্লাবের তরফ থেকে ‘সংবেদন’কে দেওয়া হবে।

আরও পড়ুন-জনস্রোতে ভেসে মুখ্যমন্ত্রী : বিজেপিকে এক ঘরে দিন

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...