Tuesday, March 31, 2026

এবার শিবসেনার পরিবারতন্ত্র! রাজনীতিতে নবাগত ছেলে আদিত্যকে মন্ত্রী করলেন উদ্ধব

Date:

Share post:

বিজেপির বিরুদ্ধে নানা নীতি-আদর্শের দোহাই পেড়ে জোট ভাঙার পর এবার পরিবারতন্ত্রের নয়া মডেল শুরু করল শিবসেনা। মহারাষ্ট্র ক্যাবিনেটে ছেলে আদিত্য ঠাকরেকে নিয়ে এলেন বাবা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সোমবার মহারাষ্ট্র মন্ত্রিসভার সম্প্রসারণ পর্বে আদিত্যর অন্তর্ভুক্তিতে অবাক অনেকেই। প্রশ্ন উঠছে, দল ও প্রশাসনের সর্বোচ্চ পদে থাকা উদ্ধব যেভাবে মাত্র প্রথমবারের বিধায়ক আদিত্যকে ক্যাবিনেট মন্ত্রী করলেন, তা শিবসেনা প্রধানের চূড়ান্ত ক্ষমতালিপ্সারই প্রদর্শন। মাত্র ২৯ বছরের আদিত্য শুধু প্রথমবারের বিধায়কই নন, রাজনীতিতেও নবাগত। যুব সংগঠনের দায়িত্বে থাকলেও মাথার উপর মূল সংগঠনের ছাতা ও ঠাকরে পরিবারের নাম ছিল। তাঁর প্রশাসনিক অভিজ্ঞতাও শূন্য। বাবার মন্ত্রিসভায় ২৯ বছরের আদিত্যর অন্তর্ভুক্তির পর অনেকেই বলছেন, কংগ্রেস, এনসিপির হাত ধরার পর এই দুই দলের মত পরিবারতন্ত্রের নির্লজ্জ প্রদর্শন দেখাল শিবসেনাও।

আরও পড়ুন-নিয়ম ভেঙেছেন প্রিয়াঙ্কাই, জানালেন নেত্রীর নিরাপত্তারক্ষীরাই!

 

 

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...