Sunday, June 14, 2026

নিয়ম ভেঙেছেন প্রিয়াঙ্কাই, জানালেন নেত্রীর নিরাপত্তারক্ষীরাই!

Date:

Share post:

উত্তরপ্রদেশ পুলিশ তাঁকে ধাক্কা দিয়ে হেনস্থা করেছে বলে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা যে অভিযোগ এনেছিলেন তাতে জল ঢাললেন নেত্রীর সুরক্ষার দায়িত্বে থাকা কর্মীরাই। উল্টে তাঁদের বক্তব্য, নিয়ম ভেঙেছেন খোদ প্রিয়াঙ্কাই। নিয়মমত তাঁর সারাদিনের কর্মসূচি আগে থেকে জানানোর কথা, যাতে সুরক্ষার বন্দোবস্ত করা যায়। কিন্তু লখনউতে তিনি শুধু কংগ্রেস কার্যালয়ে যাওয়ার কথা বলেছিলেন। আর মাঝ পথে সুরক্ষার নিয়ম ভেঙে চলে যান ধৃত প্রাক্তন আইপিএস অফিসার দারাপুরীর বাড়ির দিকে। সেদিন প্রিয়াঙ্কা যেভাবে নিরাপত্তাবিধি লঙ্ঘন করে বাইকে চেপে রওনা দেন তাতে তাঁর নিরাপত্তারক্ষীরাই ক্ষোভ প্রকাশ করেন।

প্রসঙ্গত, প্রিয়াঙ্কা তাঁর মা ও দাদার মতই জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান। উত্তরপ্রদেশের কর্মসূচিতে তিনি নিজেই নিরাপত্তাবিধি মানেননি বলে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ বিবৃতি দিয়ে জানিয়েছে। উল্টে তারা বলেছে, উত্তরপ্রদেশ পুলিশের কাছে প্রিয়াঙ্কার হেনস্থা হওয়ার মত কোনও ঘটনা আদৌ ঘটেনি।

আরও পড়ুন-পৌষমেলায় ‘শ্লীলতাহানি’র অভিযোগ, কাঠগড়ায় উপাচার্য!

 

 

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...