Saturday, April 4, 2026

জামিয়া-মিলিয়ার ঘটনার প্রতিবাদে এবার পথে নামল সেন্ট জেভিয়ার্স

Date:

Share post:

NRC ও CAA নিয়ে বিক্ষোভের জেরেদিল্লির জামিয়া-মিলিয়া ও আলিগর বিশ্ব বিদ্যালয়ের পড়ুয়াদের উপর নির্মম পুলিশি নির্যাতনের বিরুদ্ধে এবার পথে নামলো সেন্ট জেভিয়ার্স কলেজের পড়ুয়ারা। শুধু ছাত্র-ছাত্রীরা নন, তাঁদের এই মিছিলে পা মিলিয়েছেন কলেজের বহু অধ্যাপক ও প্রাক্তনীরাও।

কলেজের কিছু প্রোটোকল থাকায় সেন্ট জেভিয়ার্স-এর পড়ুয়ারা NRC বা CAA নিয়ে ব্যক্তিগত ভাবে প্রতিবাদ জানালেও সামগ্রিকভাবে সেটা করতে পারে না। কিন্তু এই ইস্যুতে দেশের ছাত্রসমাজের পাশেই তাঁরা আছেন বলে জানালেন সেন্ট জেভিয়ার্স-এর পড়ুয়ারা। আর সেই কারণেই জামিয়া-মিলিয়া ও আলিগড় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পাশে থাকার বার্তা দিতেই এবং কেন্দ্রীয় সরকার ও দিল্লি ও উত্তর প্রদেশ পুলিশের ভুমিকায় নিন্দায় সরব হয়ে এই মিছিল বলে জানালেন ঐতিহ্যবাহী সেন্ট জেভিয়ার্স-এর ছাত্র-ছাত্রীরা।

এই মিছিলেই পা মিলিয়েছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী, বিশিষ্ট চলচিত্র পরিচালক ও অভিনেতা অরিন্দম শীল প্রমুখ। তাঁরা প্রত্যেকেই কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা করেছেন।

আরও পড়ুন-এবার NRC-CAA নামে বিভাজনের বিরোধিতায় শান্তি মিছিল ব্রাহ্মণ সমাজের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...