Wednesday, June 24, 2026

‘কিসসা কুর্সিকা’, চেয়ারে আগুন, অপর্ণার পোস্ট নিয়ে জোর আলোচনা

Date:

Share post:

‘কিসসা কুর্সিকা’। সাতের দশকের একটি হিন্দি ছবির নাম। সঙ্গে একটি চেয়ার, যা দাউ দাউ করে জ্বলছে। অপর্ণা সেনের এই পোস্ট ঘিরে এখন বাংলার রাজনৈতিক মহলে জোর চর্চা। এই ট্যুইটার পোস্ট যে পুরোপুরি রাজনৈতিক, তা বলার অপেক্ষা রাখে না। বিশেষত অপর্ণা, যিনি রাজনৈতিকভাবে মোদি সরকারের বিরোধী, এবং বারে বারেই প্রতিবাদের সামনের সারিতে। এ যে বিজেপি সরকারকে তাক করেই পোস্ট তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর এ ছবির বিষয়ই বলে দিচ্ছে অভিনেত্রী আসলে কী বলতে চেয়েছেন।

১৯৭৭ সালের এই ছবিতে অভিনেতা উৎপল দত্ত, শাবানা আজমি, মনোহর সিং। বিষয় গাঙ্গুরাম নামে এক রাজনৈতিক নেতার পতন। গরিব আর প্রতিবন্ধী শাবানাকে ছলেবলে ঠকানোর নানা ছল চাতুরী। হাসির খোরাকের মাঝেই রাজনৈতিক বার্তা। আসলে অপর্ণা আদ্যন্ত একজন রাজনৈতিক মনস্ক ব্যক্তি। বর্তমান কেন্দ্রীয় সরকারের ৩৭০ ধারা বাতিল, নোটবন্দি, নাগরিকত্ব আইন, কশ্মীর, পড়ুয়াদের ওপর আক্রমণ, সব কিছু নিয়েই বারবার কাঠগড়ায় তুলেছেন সরকারকে। পথে নেমেছেন, মিছিলে পা মিলিয়েছেন। লিখেছেন, ‘ভারত রক্তাক্ত, ছিন্নবিচ্ছিন্ন।’ আবার পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে লিখেছিলেন, ‘এই দেশ সাভারকারের ভারত চায় না।’ আসলে কুর্সিতে আগুন লাগার ছবি দিয়ে হয়তো তিনি বোঝাতে চেয়েছেন, দিল্লির সিংহাসনে আসীন মোদি সরকারের কুর্সিতে আগুন লেগেছে!

আরও পড়ুন-এবার NRC-CAA নামে বিভাজনের বিরোধিতায় শান্তি মিছিল ব্রাহ্মণ সমাজের

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...