Wednesday, June 24, 2026

আইপিএল-এ প্রমাণের অপেক্ষায় পাঠান স্যারের ছাত্র কাশ্মীরের সামাদ

Date:

Share post:

ইরফান পাঠান না থাকলে হয়তো কেউ চিনতই না জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার আব্দুল সামাদকে। ভারতের প্রাক্তন বাঁ হাতি পেসারের অভিজ্ঞ চোখ প্রতিভা চিনতে ভুল করেনি।
পাঠানের পরামর্শ অক্ষরে অক্ষরে মেনে চলার ফলাফল এখন পাচ্ছেন ১৮ বছরের ক্রিকেট প্রতিভা। কলকাতায় অনুষ্ঠিত আইপিএল-এর নিলামে সামাদকে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএল-এ প্রমাণের অপেক্ষায় কাশ্মীরের ছেলে।
সামাদকে কীভাবে আবিষ্কার করলেন পাঠান? রঞ্জি ট্রফির জন্য ক্যাম্প বসেছিল জম্মুর সায়েন্স কলেজের মাঠে। সেখানে সামাদকে এক ঝলক দেখেই  পাঠান বুঝে গিয়েছিলেন এই ছেলের মধ্যে প্রতিভা রয়েছে। পাঠান বলেছেন, ‘‘শট নেওয়ার ক্ষেত্রে ওর দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। প্রাণহীন উইকেটে অনেকেই ঠিকঠাক টাইমিং করতে পারছিল না। অথচ সামাদ কী অবলীলায় সব স্ট্রোক খেলছে। বড় ছক্কা মারতে পারে। লেগ স্পিন করতে পারে ।
সামাদকে দেখার পরেই তাঁর জুনিয়র সার্কিটের স্কোরে চোখ বোলান জম্মু-কাশ্মীরের প্লেয়ার কাম মেন্টর পাঠান। সেই কারণে ২০১৮-১৯ সালের মুস্তাক আলি টুর্নামেন্টে নাগাল্যান্ডের বিরুদ্ধে খেলাই সামাদকে। অভিষেক ম্যাচে ৫১ বলে ৭৬ রান করে ও। সামাদের মারমুখী ইনিংসের জন্য ম্যাচ জিততে আমাদের সমস্যা হয়নি।’’
এক বছরের মধ্যে টি টোয়েন্টি, লিস্ট এ ও রঞ্জি ট্রফির দলে সুযোগ এসে যায় তাঁর। চলতি মরসুমের রঞ্জিতে পাঁচটি ইনিংসে ২৪২ রান করেন সামাদ। তার মধ্যে একটি সেঞ্চুরি ও দু’টি হাফ সেঞ্চুরি রয়েছে। রঞ্জিতে অসমের বিরুদ্ধে ৭২ বলে ১০৩ রানের ইনিংস খেলেন সামাদ।

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...