Friday, April 3, 2026

শব্দ জব্দে উদ্যোগী দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ

Date:

Share post:

শব্দ জব্দে উদ্যোগ নিল রাজ্য সরকার। বাংলার প্রতিটি জেলা শহরে শব্দ মাপার যন্ত্র বসাবে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। থাকবে ডিসপ্লে বোর্ডও। তাতে এলাকার শব্দের মাত্রা দেখতে পাবেন বাসিন্দারা। কোন এলাকায়, কোন সময়ে শব্দের সীমা মাপা হচ্ছে, তাও দেখা যাবে ডিসপ্লে বোর্ডে। আপাতত কলকাতা ছাড়া আর কোনও জেলায় শব্দ মাপার যন্ত্র বসানো নেই। এবার ৫৮টি জেলা শহরে যন্ত্র বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুধু শহরাঞ্চলে শব্দ মাপার যন্ত্র বসানোই নয়, জেলা শহরের প্রতিটি থানাকে দু’টি করে অত্যাধুনিক সাউন্ড লেভেল লিমিটার দেওয়া হচ্ছে। মোট ২২৫টি সাউন্ড লিমিটার তুলে দেওয়া হয়। ৫৫ হাজার টাকার দামের ওই যন্ত্রের মাধ্যমে ৪০ থেকে ১৩০ ডেসিবেল পর্যন্ত শব্দের মাত্রা মাপা যাবে। এরফলে শব্দের সীমা ভাঙলেই ব্যবস্থা নিতে পারবে পুলিশ।

Related articles

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...