Wednesday, June 24, 2026

জাঁকিয়ে ঠাণ্ডা, নতুন বছরের আনন্দের মাঝে বৃষ্টির ভ্রূকুটিতে মন খারাপ বাঙালির

Date:

Share post:

জাঁকিয়ে ঠান্ডা তো থাকছেই,তার সঙ্গে নতুন বছরের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা। এই দুইয়ের জেরে আশা আশঙ্কায় দুলছে বাঙালি। নতুন বছরের প্রথম দিন শুরুটা শুকনো থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পশ্চিমের দিকে জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বৃহস্পতিবার দুপুরের পর থেকে রাজ্যের অধিকাংশ জেলাতেই বৃষ্টি হতে পারে, যা চলবে শুক্রবার অবধি। শনিবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। ফলে বছরের শুরুর দিন থেকেই বৃষ্টির আনাগোনায় বাঙালি মন ভারাক্রান্ত।

অন্যদিকে যারা পাহাড়ে অর্থাৎ দার্জিলিঙে বেড়াতে গিয়েছেন তাদের জন্য সুখবর। ৩ ও ৪ জানুয়ারি অর্থাৎ শুক্র-শনিবার দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তুষারপাত হতে পারে সিকিমেও। উত্তরবঙ্গে এই সপ্তাহে ঘন কুয়াশা থাকবে। ফলে কুয়াশা কাটার পরে উত্তরবঙ্গে ঠাণ্ডার পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার তাপমাত্রা ৬-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। কলকাতার তাপমাত্রা এদিন ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমছে পাঞ্জাব, হরিয়ানা দিল্লি, চন্ডিগড়ে। এছাড়াও রাজস্থান হাড় কাঁপানো শীতের মধ্যে রয়েছে। বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশে বছরের শীতলতম দিন। উত্তর-পূর্বের রাজ্যগুলি অর্থাৎ নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, অসমে ঘন কুয়াশার সম্ভাবনা বাড়ছে। পশ্চিমবঙ্গের মতো মধ্যপ্রদেশও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে শীল পড়তে পারে।

আরও পড়ুন-বিজেপির হাতে অধ্যাপিকা-পড়ুয়া নিগ্রহের প্রতিবাদে বর্ষশেষেও বিক্ষোভ দেখাবে যাদবপুর

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...