Monday, April 6, 2026

নতুন বছরে সুখবর! কমছে ঋণের সুদের হার কমাচ্ছে এসবিআই

Date:

Share post:

নতুন বছরে গ্রাহক সুরক্ষার পাশাপাশি, তাঁদের স্বস্তিও দিতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গৃহঋণ এবং ক্ষুদ্র ব্যবসায় দেওয়া ঋণের সুদের হার কমাচ্ছে এসএবিআই। বছরের প্রথমদিন থেকেই সুদের হার ৮.১৫ শতাংশ থেকে কমে হচ্ছে ৭.৯ শতাংশ। এসবিআই-এর তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই খবর জানানো হয়েছে।

সূত্রের খবর, অন্যদের ক্ষেত্রে হার ৭.৯৫ শতাংশ হলেও মহিলাদের ক্ষেত্রে সুদের হার কমে ৭.৯ শতাংশ করা হয়েছে। এ বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে দেওয়া ঋণের উপর ৫ বার রেপো রেট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। তার জেরেই এসবিআই এই সিদ্ধান্ত নিতে পারল বলে মত বিশেষজ্ঞ মহলের। সুতরাং নতুন বছরেই নতুন বাড়ি, ফ্ল্যাট কেনা বা ছোট ব্যবসা শুরুর কথা ভাবতেই পারেন আমজনতা।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...