Monday, April 6, 2026

উত্তরপ্রদেশে ধৃত মালদহের ৬জনের পাশে রাজ্য সরকার

Date:

Share post:

যোগীর রাজ্যে ধৃত বাংলার ৬ যুবকের পাশে দাঁড়াল রাজ্য সরকার। উত্তর প্রদেশে সিএএ-এনআরসি বিরোধী আন্দোলনে শামিল হয়েছিলেন মালদহের ছয় যুবক। সরকারি সম্পত্তি নষ্ট ও হিংসা ছড়ানোর অভিযোগে তাঁদের গ্রেফতার করে যোগী সরকারের পুলিশ। ঘটনায় উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশেই ধৃতদের মুক্তির জন্য আইনজীবী নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্ন সূত্রের খবর, ৬জনের মুক্তির বিষয়ে দ্রুত পদক্ষেপ করা হচ্ছে।
উত্তরপ্রদেশে সংশোধিত নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জির বিরোধিতায় লাগাতার বিক্ষোভ চলে। কয়েক হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের ‘গুণ্ডা’ আখ্যা দিয়েছে সে রাজ্যের সরকার। ধৃতদের মধ্যে রয়েছেন মালদহের হরিশচন্দ্রপুরের খাইরুল হক, সালেমুল হক, সাগর আলি ও সঞ্জুর আলি সহ ৬জন। লখনউয়ের তুলসি মার্কেটের একটি হোটেলে কাজ করতেন তাঁরা। তাঁদের নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিল পরিবারের। মুখ্যমন্ত্রী সিদ্ধান্তে আপাতত স্বস্তিতে ধৃতদের আত্মীয়রা।
ইতিমধ্যেই রাজ্যের তরফে আইনজীবী নিয়োগ করা হলে, এখন আদালত বন্ধ। আদালত ২ তারিখ খুললেই মুক্তির জন্য আবেদন জানানো হবে। তবে, পরিবারের দাবি, মিথ্যে মামলায় ফাঁসনো হয়েছে তাঁদের ছেলেদের।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...