Sunday, June 21, 2026

‘‌‌আলু-পেঁয়াজ চাষ মোদিজি করেননি, তিনি কেন দায়ী হবেন?” মূল্যবৃদ্ধি নিয়ে সাফাই দিলীপ ঘোষের

Date:

Share post:

বিতর্কিত, অপ্রয়োজনীয় কথা বলে ইতিমধ্যেই যথেষ্ট ‘সুনাম’ কুড়িয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। বছরের প্রথম দিনেও সেই ধারা বজায় রাখলেন তিনি৷ এদিন এক সাক্ষাৎকারে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেছেন, “আলু–পেয়াঁজের চাষ তো মোদিজি করেননি। তাই তাঁকে দায়ী করা ঠিক হবে না”৷

2020-র প্রথম দিনেই রেলের ভাড়া বেড়েছে৷ একইদিনে বেড়েছে গ্যাসের দাম। মধ্যবিত্তের উপর এভাবে বোঝা চাপানো সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেছেন, ‘”রেলের ভাড়া খুব অল্পই বেড়েছে। ভাড়া বাড়ানো হয়েছে যাত্রী- পরিষেবার মান বৃদ্ধি করতে। অতীতে কোনও কেন্দ্রীয় সরকারই এত কম রেলের ভাড়াবৃদ্ধি করে নি। সাধারণ মানুষের নিশ্চয়ই কেনার ক্ষমতা আছে। সেটার জন্য তারা মেনে নেবেন।’‌
এরপরই দিলীপবাবুকে পেঁয়াজ-আলুর মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আলু-পেঁয়াজ
মোদিজি চাষ করেননি। কোনও কারণে খারাপ হয়ে গিয়েছে বা ফসল নষ্ট হয়েছে। এজন্য মোদিজি কেন দায়ী হবেন?”

Related articles

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...