Sunday, June 21, 2026

চন্দ্রযান-3 এ বছরেই পাড়ি দেবে, 2020-র প্রথম দিনেই ঘোষণা ISRO-র

Date:

Share post:

নতুন বছরের প্রথম দিনেই ISRO-প্রধান কে শিবন ঘোষণা করলেন, ” চন্দ্রযান–3 মিশনের জন্য কেন্দ্রের ছাড়পত্র আমরা পেয়ে গিয়েছি৷ এ বছরই চন্দ্রযান–3 মহাকাশে পাড়ি দেবে৷ এই মিশনকে সফল করতে ISRO-র বিজ্ঞানীরা কাজ করে চলেছেন। চন্দ্রযান-3 মিশনে খরচ হবে 600 কোটি টাকা”৷ শিবন জানান, “চন্দ্রযান-2 মিশনের জন্যও ভাল কাজ করেছিলাম আমরা। কিন্তু সফলভাবে অবতরণ করতে পারিনি। যদিও এখনও অরবিটার কাজ করে চলেছে। আগামী 7 বছর ধরে এটি কাজ করবে এবং তথ্য পাঠাতে থাকবে”।

ওদিকে, চন্দ্রযান-3 মিশনের পাশাপাশি ‘গগনযান মিশন’ নিয়ে কাজ কতটা এগিয়েছে?‌ এর উত্তরে ISRO প্রধান জানিয়েছেন, ইতিমধ্যেই 4 জন মহাকাশচারীকে নির্বাচিত করা হয়েছে। জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে তাঁদের প্রশিক্ষণ শুরু হবে। এই 4 জন মহাকাশচারীই পুরুষ। ভারতীয় বায়ুসেনায় তাঁরা কর্মরত ছিলেন৷ এই 4 জন রাশিয়া যাবেন প্রশিক্ষণ নিতে৷ 2022 সালে ‘গগনযান’ মহাকাশে পাঠানো হবে। ‌‌‌

Related articles

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...