Monday, June 1, 2026

নাগরিকত্ব আইন থেকে মুক্তি নেই, সব রাজ্যই এটা কার্যকর করতে বাধ্য: আইনমন্ত্রী

Date:

Share post:

নাগরিকত্ব আইন ভারতীয় সংসদের দুই কক্ষে ভোটাভুটি করে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তৈরি করা হয়েছে। সংবিধানই এই আইন তৈরির অধিকার দিয়েছে। তাই যারা এখন ভোটব্যাঙ্কের স্বার্থে এই আইন লাগু না করার কথা বলছেন, তাঁরা অসাংবিধানিক ও বেআইনি কথা বলছেন। নাগরিকত্ব আইন লাগু করা হবেই। কোনও রাজ্যের ক্ষমতাই নেই এটা আটকানোর। বছরের শুরুতে সিএএ নিয়ে এভাবেই স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

সিএএ কার্যকর করা হবে না বলে সম্প্রতি বিধানসভায় প্রস্তাব পাশ করিয়েছে কেরালা সরকার। পশ্চিমবঙ্গ সহ আরও একাধিক রাজ্য এই আইন কার্যকর করা হবে না বলে জনগণকে আশ্বাস দিচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রীর প্রতিক্রিয়া: সম্পূর্ণ বেআইনি কাজ। সংবিধান হাতে নিয়ে শপথ নেওয়ার পর সংবিধানের অবমাননা করা হচ্ছে। সংসদের দুই কক্ষে পাশ হওয়া আইন আটকানোর ক্ষমতাই নেই কোনও রাজ্যের। সিএএ থেকে মুক্তি নেই, এই আইন কার্যকর হবেই। যারা আটকানোর কথা বলছেন, তাঁরা বরং আইনজ্ঞদের সঙ্গে কথা বলে জেনে নিন তা করা যায় কিনা। রবিশঙ্কর প্রসাদের অভিযোগ, ভোটব্যাঙ্ক ধরে রাখার স্বার্থেই এসব করা হচ্ছে।

প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইনে বলা হয়েছে, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে 2014 পর্যন্ত ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান মানুষদের শরণার্থী হিসাবে ঘোষণা করে এদেশের নাগরিকত্ব দেওয়া হবে।

Related articles

IPL: পুরস্কারের তালিকায় ফাইভস্টার বৈভব, সেরা মাঠের স্বীকৃতি ইডেনকে

রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে না পারলেও  একাধিক পুরস্কার জিতলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। তাঁর ঝুলিতে গেল পাঁচটি পুরস্কার। আইপিএলে...

অভিষেকের ওপর হামলার তীব্র নিন্দা ডি রাজা-কপিল সিবালের, কাঠগড়ায় বিজেপি

সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়। এই বর্বরোচিত ঘটনার...

IPL: মেগা ফাইনালে কিং কোহলিই, টানা দ্বিতীয়বার খেতাব জয় আরসিবির

গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে  হারিয়ে চ্যাম্পিয়ন আরসিবি(RCB)। টানা দ্বিতীয়বার আইপিএল(IPL) খেতাব জিতল বেঙ্গালুরু(RCB) , ১৮ বছরের অপেক্ষার অবসান...

জনরোষ নয়, সুপরিকল্পিত হামলা! প্রকাশ্যে বিজেপির কুকীর্তির প্রমাণ

কোনও তাৎক্ষণিক জনরোষ নয়। আসলে বিজেপির সুপরিকল্পিত চক্রান্তে বহিরাগত দুষ্কৃতী আনিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ছক সাজানো...