Monday, April 13, 2026

ছাড় প্রত্যাহার: তৃণমূল বিধায়ক খুনের মামলায় চাপে মুকুল

Date:

Share post:

তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় অভিযুক্ত বিজেপি নেতা মুকুল রায় এবং রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে ওই মামলা থেকে অব্যাহতি না দেওয়ার নির্দেশ দিয়েছে রানাঘাট আদালত। আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক এই নির্দেশ দিয়েছেন। সরকারি কৌঁসুলি জানিয়েছেন, “আবেদনকারী মিলন সাহা আর্জি জানান ,মুকুল রায় এবং জগন্নাথ সরকারকে তৃণমূল বিধায়ক খুনের মামলা থেকে বেকসুর খালাস করা আইনবিরুদ্ধ হয়েছে৷ বিচারক এই আর্জিকেই মান্যতা দিয়েছেন।”

2018 সালের 9 ফেব্রয়ারি, সরস্বতী পুজোর আগের রাতে হাঁসখালিতে নিজের বাড়ির কাছেই গুলিতে খুন হন কৃষ্ণগঞ্জের বিধায়ক তথা জেলা যুব তৃণমূল সভাপতি সত্যজিৎ বিশ্বাস। মুকুল রায় এবং জগন্নাথ সরকারের নামে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। তদন্তে নেমে CID গ্রেফতার করে 5 জনকে ৷ এর মধ্যে 3 জনের বিরুদ্ধে চার্জশিটও পেশ করা হয়েছে। উপযুক্ত প্রমাণের অভাবে CID দু’জনকে অব্যাহতি দেওয়ার আবেদন জানায়৷ ওই ফাঁক দিয়েই দু’জনের সঙ্গে মুকুল রায় এবং জগন্নাথ সরকারও মামলা অব্যাহতি পেয়ে যান। গত 20 আগস্ট মামলার আবেদনকারী মিলন সাহা আদালতে ‘রিভিশন পিটিশন’ দাখিল করে দাবি করেন, মুকুল রায় আর জগন্নাথ সরকারের বিষয়ে তদন্ত প্রক্রিয়া এখনও যেহেতু শেষ হয়নি, তখন তাঁদের অব্যাহতি দেওয়া আইনি দিক দিয়ে ঠিক হয়নি। ওই আদেশ সংশোধন করা হোক।
এই আর্জির ভিত্তিতেই রানাঘাট আদালত তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় অভিযুক্ত বিজেপি নেতা মুকুল রায় এবং রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে ওই মামলা থেকে অব্যাহতি না দেওয়ার নির্দেশ দিয়েছেন৷

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...