Monday, April 13, 2026

দাদুর শেষযাত্রায় ডিজে, আবির, গান, নাচ!

Date:

Share post:

এই না হলে নাতি। দাদু মারা গিয়েছেন। শ্মশানযাত্রায় তাই উদ্দাম আনন্দ। সেই আনন্দে বাজল ডিজে, উড়ল আবির, হল কোমর দুলিয়ে নাচ। মহানন্দ।

ঘটনা মালদহের মানিকচক থানার মথুরাপুরের ধনরাজটোলাগ্রাম। নাম রফি হালদার। বুধবার তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ১০৫। শতবর্ষ পেরনো দাদুর মৃত্যুকে স্মরণীয় করে রাখতে নাতিরা আনন্দ করার সিদ্ধান্ত নেয়। বলা হয় ডিজে, আনা হয় আবির, পাড়ার লোকজনকেও একাট্টা করা হয়। তারপর শুরু হয় শেষযাত্রা। তা দেখতে পড়শিরা ভিড় জমান, অবাকও হন। নাচ-গান-আবির। দাহ শেষে দেদার মিষ্টিমুখ। নাতি সুকুমার হালদার বললেন, দাদু ১০৫ বছর বেঁচেছিলেন, এতে আমরা খুশি। কতগুলো প্রজন্ম দেখেছেন! জীবনের সবটাই দেখে নিয়েছেন। সেই কারণে আমাদের আনন্দ।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...