Monday, March 23, 2026

প্রতিবেশী রাষ্ট্রপ্রধানদের শুভেচ্ছা মোদির, বাদ শুধু পাকিস্তান

Date:

Share post:

 

নতুন বছরের শুভেচ্ছাবার্তা পৌঁছে দিতে ভারতের প্রতিবেশী দেশগুলির রাষ্ট্রপ্রধানদের টেলিফোন করে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘প্রতিবেশীই প্রথম’ নীতির অংশ হিসাবে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার কথা বলেন মোদি। তিনি যাঁদের সঙ্গে শুভেচ্ছাবার্তা বিনিময় করেন তার মধ্যে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি, ভুটানের রাজা জিগমে ওয়াংচুক, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সোলি। তবে এই তালিকায় ব্রাত্য পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে ফোন করেননি মোদি। 370 ধারা বিলোপ সহ ভারত সরকারের অভ্যন্তরীণ নানা নীতির বিষয়ে লাগাতার মুখ খোলায় ইমরানের উপর প্রচণ্ড ক্ষুব্ধ দিল্লি। এর পাশাপাশি নিয়ন্ত্রণরেখায় পাক সেনাদের প্ররোচনা তৈরি তো আছেই। বছরের প্রথম দিনেই জম্মু-কাশ্মীরের নৌসেরা সেক্টরে পাক মদতে চালানো গোলাগুলিতে দুজন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে।

মোদির ফোনবার্তার নিরিখে এবার সবচেয়ে গুরুত্ব পেয়েছে ঢাকা। নাগরিকত্ব ইস্যুতে চলতি বিতর্কের মধ্যেই বাংলাদেশের সঙ্গে সৌহার্দ্য ও দ্বিপাক্ষিক বোঝাপড়া মসৃণ রাখতে সচেষ্ট দিল্লি। শেখ মুজিবের জন্মশতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সফরের কথা আছে প্রধানমন্ত্রী মোদির।

Related articles

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...