Saturday, April 4, 2026

নৈহাটি বিস্ফোরণ কাণ্ড নিয়ে ঘুরিয়ে প্রশাসনের গাফিলতিকে দায়ী করলেন রাজ্যপাল

Date:

Share post:

এবার নৈহাটি বিস্ফোরণ কাণ্ড নিয়ে ঘুরিয়ে প্রশাসনকেই দায়ী করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। নৈহাটি থানার দেবক গ্রামে শুক্রবার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় দুই মহিলা-সহ চার জনের। আশঙ্কাজনক একজন।

এই ঘটনায় দুঃখ প্রকাশ করে রাজ্যপাল এক টুইট বার্তায় বলেন, “মসজিদপাড়ায় কারখানায় বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত। নৈহাটির এই ঘটনা আমাকে দুঃখ দিয়েছে। এই ঘটনা আমাকে অবাকও করেছে। অভিযোগ করা হচ্ছে, ওই অবৈধ কারখানায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ বোমা তৈরি করা হতো। এই বিষয়ে প্রশাসনের ভূমিকা কী হবে সেটা অবিলম্বে ঠিক করা দরকার। উচ্চ পর্যায়ে তদন্ত হওয়া প্রয়োজন।”

উল্লেখ্য, এই বিস্ফোরণের তীব্রতায় প্রায় ৮ কিমি জুড়ে কম্পন অনুভূত হয়। কেমিক্যালের ড্রাম থেকে বিস্ফোরণ ঘটেছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান। বিজেপির সাংসদ অর্জুন সিং এনআইএ তদন্তের দাবি তুলেছেন। বারাকপুর পুলিশ কমিশনার মনোজ বর্মা জানিয়েছেন, ফরেন্সিক টিম এসে রিপোর্ট দেবে। তারপরেই জানা যাবে বিস্ফোরণের কারণ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেআইনি এই বাজি কারখানায় প্রায় ৩০ জন শ্রমিক কাজ করেন। শুক্রবার সাধারণত এই কারখানায় ছুটি থাকে। তবে এদিন দুই মহিলা-সহ পাঁচজন কারখানায় কাজ করছিলেন। অন্য দিন দুর্ঘটনা ঘটলে মৃত্যুর সংখ্যা আরও বাড়ত। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, কারখানার মালিকের নাম নুর হুসেন। সে ঘটনার পর থেকেই পলাতক।

এদিকে, এই বিস্ফোরণ কাণ্ডকে সামনে রেখে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি সাংসদ অর্জুন সিং যেমন ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন, অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে রাজ পুলিশের উপরও ভরসা রাখার কথা বলা হচ্ছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...