Wednesday, April 8, 2026

৩১ মার্চের মধ্যে চিটফাণ্ড মামলার চূড়ান্ত চার্জশিট দাখিল করতে চায় CBI

Date:

Share post:

২০২০ সালের ৩১ মার্চের মধ্যেই CBI চিটফাণ্ড -সংক্রান্ত মামলার চূড়ান্ত চার্জশিট দাখিল করার কথা ভাবছে৷ এ রাজ্যের চিটফাণ্ড মামলার তদন্তে গতি আনতে CBI একদিকে যেমন তাদের প্রশাসনিক কাঠামোয় রদবদল করেছে, সূত্রের খবর, তেমনই কোন কোন অর্থলগ্নি সংস্থার মামলায় আগে চার্জশিট দেওয়া হবে, তাও স্থির করা হয়েছে৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, রোজভ্যালি, আইকোর, অ্যাঞ্জেল-সহ আরও কয়েকটি বেআইনি অর্থলগ্নি সংস্থার মামলায় প্রথমে চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে ৷
গত বৃহস্পতিবার CBI-র শীর্ষস্তরে বড়মাপের কিছু রদবদল হয়েছে৷ কলকাতার CBI দফতরের ইকোনমিক অফেন্স শাখায় ২’জন নতুন অফিসার পাঠানো হয়েছে৷ এই দুই নতুন অফিসার বেআইনি অর্থলগ্নি সংস্থা মামলার তদন্তে গতি আনার কাজ করবেন৷

আরও পড়ুন-অবৈধ বাজি কারখানা বন্ধের দাবিতে রাজ্য সড়ক অবরোধ

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...