Thursday, June 25, 2026

দিল্লিতে সদর দফতর ঘেরাও, শহরে মিছিল-বিক্ষোভ সারাদিন

Date:

Share post:

সদর দফতরে কামান দাগো। জেএনইউতে এবিভিপির তাণ্ডব নিয়ে আজ প্রতিবাদে উত্তাল হতে চলেছে রাজধানী দিল্লি সহ গোটা দেশ। ঘেরাও করা হবে দিল্লি পুলিশের সদর দফতর। নেতৃত্বে এসএফআই। ইন্ডিয়া গেটের কাছে এসএফআই জমায়েত-বিক্ষোভের প্রস্তুতি নিয়েছে। আবার বিশ্ববিদ্যালয়ের গেট থেকে দিল্লি পুলিশের সদর দফতরে মিছিল হবে। পথে নামতে তৈরি যুব কংগ্রেস। তৃণমূলের প্রতিনিধি দল যাবে এইমসে, যেতে পারেন বিশ্ববিদ্যালয়তেও। প্রতিবাদে পথে নামছে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। পাশে দাঁড়াচ্ছে পুনের এফটিটিআই, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, মহারাষ্ট্রের একঝাঁক পড়ুয়ারা।

কলকাতায় শিক্ষা প্রতিষ্ঠান, শহর প্রতিবাদে উত্তাল হতে চলেছে সোমবার দুপুর থেকেই। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদ সংগঠন কলেজ স্ট্রিট ক্যাম্পাসে মিছিল করবে দুপুর বারোটায়। দুপুর সাড়ে বারোটায় এআইডিএসওর প্রতিবাদ মিছিল শুরু কলেজ স্ক্যোয়ার থেকে। সাড়ে বারোটায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআইয়ের ইউনিট চার নম্বর গেটের কাছে বিক্ষোভে সামিল হবে। দুপুর দু’টোয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্লে গ্রাউন্ডে পড়ুয়াদের মিছিল, বিক্ষোভ। দুপুর দু’টোয় তৃণমূল যুব কংগ্রেসের প্রতিবাদ মিছিল টালিগঞ্জ মেট্রো থেকে হাজরা পর্যন্ত। বিকেল চারটেতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এসএফআই ইউনিটের বিক্ষোভ। এছাড়াও রাজ্যে রাজ্যে, পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এসএফআইয়ের প্রতিবাদ মিছিল থাকছে সারাদিন।

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...