Friday, April 3, 2026

সুলেইমানির কফিনের সামনে দাঁড়িয়ে কেঁদে ফেললেন ইরানের সর্বাধিনায়ক

Date:

Share post:

অশ্রুতে বদলার আগুন। আর আমেরিকা, ইজরাইলের মৃত্যু চেয়ে সমস্বরে অঙ্গীকার। ইরানের অতি জনপ্রিয় নেতা ও শীর্ষ সেনাকর্তা কাসিম সুলেইমানিকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে এই দৃশ্যই উঠে এল তেহরানের রাজপথে। বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন কাসিম সহ আরও পাঁচজন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেইনির পর দেশের দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তি ছিলেন তিনি। খামেইনির অত্যন্ত ঘনিষ্ঠ কাসিম সুলেইমানি মধ্যপ্রাচ্যের রাজনীতিতেও খুবই গুরুত্বপূর্ণ মুখ ছিলেন। তাঁর মৃত্যুর পরই ইরানের সর্বাধিনায়ক আয়াতোল্লা আলি খামেইনি ঘোষণা করেছেন, ভয়ঙ্করভাবে এর বদলা নেব আমরা। সোমবার তেহরানে লক্ষাধিক মানুষের জমায়েতে সুলেইমানির কফিনের সামনে প্রার্থনা করার সময় কেঁদে ফেলেন দেশের সর্বোচ্চ নেতা খামেইনি। দেশের সমস্ত শীর্ষ পদাধিকারীর উপস্থিতিতে জনসমু্দ্রের আকার নেওয়া শোকযাত্রায় আমেরিকাকে উপযুক্ত প্রত্যাঘাতের দাবি উঠতে থাকে বারবার।

আরও পড়ুন-বিশ্ববিদ্যালয়কে রাজনীতির আখড়া বানাতে দেব না: পোখরিয়াল

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...