Wednesday, April 1, 2026

কড়া পাহারা গেটে, তাহলে কোন পথে জেএনইউ হস্টেলে ঢুকল বহিরাগতরা?

Date:

Share post:

জেএনইউ-তে হস্টেলে ঢুকে ছাত্রছাত্রীদের উপর হামলার অভিযোগে নিন্দার ঝড় উঠেছে দেশ জুড়ে। ঘটনায় আহত হয়েছেন এসএফআই নেত্রী সহ অনেক সদস্যই। এবিভিপি-র বেশ কয়েকজন সমর্থকও আহত হয়েছেন বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে একটা প্রশ্ন বারবার উঠছে, কীভাবে হস্টেলে ঢুকল ‘দুষ্কৃতীরা’? কারণ, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বহিরাগত কোনও ব্যক্তি হস্টেলে ঢুকতে গেলে তাঁকে কার সঙ্গে দেখা করতে চান সেটা গেটে নিরাপত্তাকর্মীদের জানাতে হয়। তারপরে সেই ছাত্র বা ছাত্রীকে গেট থেকে ফোন করা হয়। তিনি অনুমতি দিলে, তবেই বহিরাগত হস্টেলের ভিতরে যেতে পারেন। এ ক্ষেত্রে মুখ-বাঁধা দুষ্কৃতীরা কীভাবে বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকল? হস্টেলের ঘর পর্যন্ত তারা পৌঁছল কী করে? তাহলে ভিতর থেকেই কি কেউ তাদের হস্টেলের ভিতরে ঢোকার অনুমতি করে দিয়েছিল। না কি তারা হস্টেলের মধ্যে ছিল? অনেকের অভিযোগ, হস্টেলের ঘর থেকে বেরিয়েই তারা হামলা চালায়। আবার কেউ কেউ বলছেন, ভিতরে থাকা পড়ুয়াদের যোগসাজশেই এই ঘটনা ঘটেছে।

প্রশ্নের মুখে নিরাপত্তারক্ষীদের ভূমিকাও। যদি রাতে হস্টেলে কেউ ঢোকে, তাহলে সেটা তাঁদের নজরে পড়ল না কেন? কোথাও কোনও ফাঁকফোকর রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন-রাষ্ট্রপতিকে চিঠি লিখে জেএনইউর শিক্ষকদের বিস্ফোরক মন্তব্য

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...