Thursday, March 12, 2026

তৃষ্ণা বড় দায়! ১০ হাজার উট মেরে ফেলার মর্মান্তিক সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

Date:

Share post:

দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। হাজার চেষ্টাতেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সেই বিধ্বংসী আগুন। দাবানল নেভাতে প্রয়োজন হচ্ছে প্রচুর জলের। তারমধ্যে অতিরিক্ত জল খাচ্ছে উটের দল। তাই জল বাঁচাতে এবার ১০ হাজার উটকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া প্রশাসন। পাঁচ দিন ধরে এই উটদের মারা হবে বলে জানা গিয়েছে।

অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যম সূত্রে খবর, সরকারের তরফে ১০ হাজার উট মারতে হেলিকপ্টার পাঠানো হবে।

এগজিকিউটিভ বোর্ডের সদস্য মারিতা বাকের জানিয়েছেন, উটেদের জন্য স্থানীয় মানুষেরা সমস্যায় পড়ছেন। বাড়ির বাইরে থাকা যাচ্ছে না। ভিতরেও কোনওরকমে এসি চালিয়ে থাকতে হচ্ছে। তারমধ্যে প্রতিদিন উটেরা এসে বেড়া ভেঙে বাড়ির ভিতরে ঢুকে এসির মধ্যে থেকে জল খাওয়ার চেষ্টা করছে। এছাড়াও যেখানে যেখানে খোলা জল রয়েছে সব খেয়ে যাচ্ছে।” তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যেই এই ১০ হাজার উট মেরে ফেলার সিদ্ধান্তের বিরোধিতাও দেখা গিয়েছে বিভিন্ন মহলে। অনেকে এই সিদ্ধান্তের প্রতিবাদ করছেন। কেউ বলছেন, এটা করে আখেরে নিজেদেরই ক্ষতি করছে অস্ট্রেলিয়া প্রশাসন।

গত নভেম্বর থেকে দাবানলে জ্বলছে অস্ট্রেলিয়া। ৫.৫ মিলিয়ন হেক্টর এলাকা দাবানলের গ্রাসে। এই ঘটনায় এখনও পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত্যু হয়েছে কোটি কোটি বণ্য প্রাণির। দাবানলে মারা গিয়েছে ৮ হাজার কোয়েলাই। অস্ট্রেলিয়ার আগুনে ঢেকে গিয়েছে নিউজিল্যান্ডের রাজধানী অকল্যান্ডও। বিষাক্ত ধোঁয়ার আওতায় রয়েছেন এক কোটি মানুষ।

spot_img

Related articles

গ্যাসের কালোবাজারি রুখতে তৎপর পুলিশ: গোপালনগরে গ্রেফতার ১

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। এই পরিস্থিতিতে কোনও ভাবেই রান্নার গ্যাসের (domestic cylinder)...

‘জয় বাংলা’ বলায় গ্রেফতার! অভিষেকের তৎপরতায় জেলমুক্ত নন্দীগ্রামের দম্পতি

বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের যে ভাইরাস বিজেপির প্রশাসন ছড়িয়েছে, তার রেশ এখন গোটা দেশে। যত অনুপ্রবেশকারী সবই...

কান ঘেঁষে গেল: জম্মু ও কাশ্মীর প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশানাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে চালালো এক আততায়ী। ঘটনায় ফারুক...

‘লোকভবনে’ রাজ্যপাল আর এন রবি: বৃহস্পতিবার শপথ গ্রহণ

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য-রাজ্যপাল সংঘাতকে চরমে তুলে দিয়ে নতুন রাজ্যপাল নিয়োগ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। বিদায়ী রাজ্যপাল সি...