Thursday, June 11, 2026

নাগপুরে জেলা পরিষদ নির্বাচনে বিজেপিকে ধূলিসাৎ করে উত্থান কংগ্রেসের

Date:

Share post:

দেশের রাজনীতিতে চালু কথা, নাগপুর মানেই সঙ্ঘ৷ নাগপুর ওদিকে নীতিন গড়কড়িরও ‘দুর্গ’৷

সেই দুর্গই এবার ধূলিসাৎ ৷
RSS-এর গড় এবং সদর দফতর হিসেবে পরিচিত নাগপুরের ধাক্কাই সব থেকে বড় ধাক্কা বিজেপি’র।

নাগপুরে জেলা পরিষদের নির্বাচনে অদৃশ্য হলো গেরুয়া রং। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির খাসতালুকেই ধুয়ে গেলো বিজেপি। চমক দেখিয়েছে কংগ্রেস। টানা দেড় দশক ক্ষমতায় থাকা বিজেপিকে সরিয়ে জেলা পরিষদের দখল নিতে চলেছে কংগ্রেস, NCP, শিবসেনার
মহা বিকাশ অগধি জোট।

58 আসনের নাগপুর জেলা পরিষদের ভোটগ্রহণ হয়েছে 7 জানুয়ারি। ভোট হয়েছে পঞ্চায়েত সমিতিতেও। বুধবার ভোট গণনার শেষে নাগপুর জেলা পরিষদের ফলাফল:

◾মোট আসন – 58
◾মহা বিকাশ অগধি জোট: 42
🔹কংগ্রেস – 31
🔹NCP – 10
🔹শিবসেনা – 01

◾বিজেপি – 14

13টি পঞ্চায়েত সমিতির 116টি আসনেও দারুন ফল NCP-কংগ্রেসের।

সর্বাধিক উল্লেখযোগ্য,
পঞ্চায়েত সমিতিতে হারের মুখ দেখতে হয়েছে নীতিন গড়কড়ির খাসতালুক ধাপেওয়াড়াতেও। সেখানে কংগ্রেসের প্রার্থী মহেন্দ্র ডোংড়ে পেয়েছেন 9444 ভোট। বিজেপির মারুতি সোমকুবেরের বাক্সে পড়েছে 5501 ভোট। এই ধাপেওয়াড়া কেন্দ্র টানা 15 বছর দখলে ছিল বিজেপির।
মহারাষ্ট্রে কার্যত জোট ভাঙার মাসুলই দিলো বিজেপি। বিজেপি- শিবসেনা জোট ভাঙার পর এই প্রথম মহারাষ্ট্রে হলো কোনও নির্বাচন। জোট ভাঙার পর এই প্রথম দু’দল আলাদা ভাবে একে অপরের বিরুদ্ধে লড়েছিল। আর প্রথমবার এককভাবে নিজের কবজির জোর দেখাতে গিয়ে পা পিছলে গেলো বিজেপি’র। একইভাবে একা লড়তে গিয়ে ফল খারাপ হয়েছে শিবসেনারও।

Related articles

রোদেলা দুপুরে বৃষ্টি ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরে বর্ষার খেলা শুরু! 

বৃহস্পতির দুপুরে কাঠফাটা রোদের দাপট না থাকলেও সূর্যের উজ্জ্বল উপস্থিতির মাঝেই বৃষ্টিস্নাত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। হাওয়া অফিসের (Weather...

FIFA World Cup: লড়াইয়ে ৪৮ দেশ, ফেভারিটের তালিকায় কারা? দেখুন তালিকা

বৃহস্পতিবার রাত থেকে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সব থেকে বড় উতসব(FIFA World Cup)। আমেরিকা, মেক্সিকো, কানাডা এই তিন...

ঋণের বোঝা না কি অন্য চাপ? ডেলিভারিবয়ের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

বাবাকে হারানোর পর থেকেই সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল ২২ বছরের মানব প্যাটেল (Manav Patel)। বিধবা মা...

রাজধানীতে ঠিকানা বদল তৃণমূলের! কোন সাংসদের বাড়িতে হচ্ছে অফিস?

রাজধানীতে ঠিকানা বদল তৃণমূলের(TMC)। দিল্লিতে তৃণমূল কংগ্রেসের (TMC) ২০ রাজেন্দ্র প্রসাদ রোডের বাংলোটি খালি করা হল। বুধবার বাংলো...