Thursday, March 12, 2026

টাকি স্কুলের সামনে আগুন, নেভাতে নামলেন প্রাক্তনীরা

Date:

Share post:

রাজাবাজারে ট্রাম ডিপোর পাশে ফুটপাতের ঝুপড়িতে বুধবার রাতে আচমকা আগুন লেগে যায়। ছড়ায় আতঙ্ক। ঘটনাচক্রে তখন পাশেই টাকি বয়েজ স্কুলে কার্নিভালের প্রস্তুতি বৈঠক করছিলেন প্রাক্তনীরা। তাঁরা এবং স্কুলের কেয়ারটেকার ছুটে বেরিয়ে এসে আগুন নেভাতে হাত লাগান। হাতে হাতে জল আসে। অগ্নিনির্বাপক যন্ত্র আনা হয়। আগুন যাতে না ছড়ায়, সেজন্য লাগোয়া ঝুপড়িগুলি সরানো হয়। হাত লাগান স্থানীয় মানুষ। খবর দেওয়া হয় দমকলে। আসে পুলিশ। দমকলের ইঞ্জিনগুলি শেষ পর্যন্ত আগুন পুরোপুরি নেভায়। জানা গেছে ঝুপড়িবাসীরা আগুণ জ্বেলে তাপ নিচ্ছিলেন। তার থেকেই অগ্নিকান্ড। ঝুপড়ি ও নানা জিনিস পুড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

spot_img

Related articles

কান ঘেঁষে গেল: জম্মু ও কাশ্মীর প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশানাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে চালালো এক আততায়ী। ঘটনায় ফারুক...

‘লোকভবনে’ রাজ্যপাল আর এন রবি: বৃহস্পতিবার শপথ গ্রহণ

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য-রাজ্যপাল সংঘাতকে চরমে তুলে দিয়ে নতুন রাজ্যপাল নিয়োগ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। বিদায়ী রাজ্যপাল সি...

বন্দে ভারত আদৌ সাধারণ মানুষের জন্য: সংসদে প্রশ্ন অভিষেকের

রেল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর হাফ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অত্যন্ত গর্ব করেন। অথচ দেশের সাধারণ মানুষ...

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব: শেষ পর্যায়ে সই সংগ্রহ, শীঘ্রই পেশ

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের জন্য ইমপিচমেন্ট প্রস্তাবের নোটিশ আনতে শেষ পর্যায়ে সই সংগ্রহ প্রক্রিয়া। এসআইআর (SIR)...