Saturday, April 4, 2026

গুন্ডামির বনধ দিল্লি গিয়ে করুক সিপিএম: মমতা

Date:

Share post:

ধর্মঘট নিয়ে মুখ্যমন্ত্রী বলেন: সিপিএম গুন্ডামি, ভাংচুর করছে। সারা দেশে নেই। যাও না দিল্লিতে গিয়ে গুন্ডামির সাহস দেখাও। সস্তা প্রচারের তালে ঘোলা জলে মাছ ধরছে। সুবিধাবাদী ওরা। কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন তো আমরাই করছি। বাংলার সরকার, শাসক দল আন্দোলন করছে। এখানে গুন্ডামি করে জনজীবন বিপর্যস্ত করা হচ্ছে কেন? কেন ভাংচুর? ওরা উন্নয়ন সহ্য করতে পারছে না। পুলিশ আইন মেনে ব্যবস্থা নেবে। বিজেপির বিরুদ্ধে আমরাই লড়াই করছি। সিপিএম করছে না। ওরা এখানকার ক্ষতি করছে। বনধের রাজনীতি করে গরিবের ক্ষতি করছে। এদের থেকে কেরালা সিপিএম তবু আদর্শ নিয়ে চলে। বাংলায় সিপিএম বনধ করে অনেক ক্ষতি করেছে। বারবার এসব করে ওদের আরও ক্ষতি হচ্ছে, তবু শিক্ষা নিচ্ছে না। বাংলায় প্রতিবাদ হবে শান্তিপূর্ণভাবে। কিন্তু গাজোয়ারির বনধ আর করতে দেওয়া হবে না।

আরও পড়ুন-উত্তর ২৪ পরগনায় ধর্মঘটের ব্যাপক প্রভাব

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...