Monday, April 6, 2026

মুখ্যমন্ত্রীর সঙ্গে কফি হাউসে আড্ডা দিতে চান রাজ্যপাল

Date:

Share post:

একজন নির্বাচিত। একজন মনোনীত। একজন প্রশাসনিক প্রধান। একজন সাংবিধানিক। কিন্তু সম্পর্কটা কার্যত আদায়-কাঁচকলায়। সম্প্রতি, বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনকড়ের সংঘাত লেগেই রয়েছে।

তারই মাঝে মমতাকে কফি বৈঠকে আসার আমন্ত্রণ রাজ্যপালের। কফি হাউসে বা অন্য কোনও স্থানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কফি বৈঠকে আসার আমন্ত্রণ জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। আজ, বৃহস্পতিবার কফি হাউসে এক রক্তদান শিবিরের অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রীকে এমন আমন্ত্রণ করেন রাজ্যপাল।

এর আগেও বিভিন্ন সময়ে মুখ্যমন্ত্রীকে কখনও রাজভবনে আবার কখনও অন্য কোথাও সাক্ষাতের বা বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাতে সাড়া দেননি মুখ্যমন্ত্রী। এমনকী, আগামী ভাইফোঁটাতে নাকি মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ না পেলেও তাঁর কালীঘাটের বাড়িতে গিয়ে ফোঁটা নিয়ে আসার কথাও জানিয়ে ছিলেন ধনকড়।

এবার মুখ্যমন্ত্রীকে কফির আমন্ত্রণ জানালেন তিনি। দেখার মুখ্যমন্ত্রী সেই আমন্ত্রণে সাড়া দেন কি না!

আরও পড়ুন-ফাঁকা নয়,সেই অ্যাম্বুল্যান্সে তখন যন্ত্রণায় ছটফট করছিলেন পাপিয়া বিবি

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...