Saturday, June 20, 2026

দিঘা থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃ্ত্যু তৃণমূল নেতার

Date:

Share post:

দিঘা থেকে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন খানাকুলের কিশোরপুর ১ নম্বর অঞ্চলের তৃণমূলের কার্যকরী সভাপতি সহ চারজন। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ তমলুকের কাছে। একটি অলটো গাড়ি করে ফিরছিলেন তৃণমূলের কার্যকরী অঞ্চল সভাপতি দীপঙ্কর বর, প্রসেনজিৎ দিগের, রাজকুমার পণ্ডিত, দিলীপ সামন্ত, শীতল মাজি ও আশিস সাঙ্কি। দীপঙ্কর বর নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। পাশ কাটাতে গিয়ে মাছের লরির পিছনে ধাক্কা মারে গাড়িটি। সেই অবস্থায় গাড়িটিকে টানতে টানতে অনেক দূরে নিয়ে যায় লরিটি। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বাকি তিনজনকে হাসপাতালে গিয়ে গেলে, সেখানে আরও একজন মারা যান। গুরুতর জখম অবস্থায় শীতল মাজি, আশিস সাঙ্কিকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম।

আরও পড়ুন-ফাঁসির সাজা মাথায় নিয়ে রায় সংশোধনের আর্জি বিনয়ের

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...