Saturday, June 20, 2026

ধর্মঘটে গুন্ডামি, দিল্লির বৈঠক বয়কট মমতার

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিরোধীদের ডাকা বৈঠকে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৩ জানুয়ারি বৈঠক হওয়ার কথা। কিন্তু সেই বৈঠকে তিনি যোগ দেবেন না বলে বৃহস্পতিবার বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশনে জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রথম থেকেই সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলন করেছেন তিনি। কিন্তু বিরোধিতার নামে বাম-কংগ্রেস যে ধরনের গুন্ডামি করেছেন, সেটা তিনি সমর্থন করেন না। সেই কারণেই দিল্লির বৈঠকে তিনি থাকবেন না।
তবে, সিএএ বিরোধিতায় মিটিং, মিছিল, প্রতিবাদ সভা করবেন তৃণমূল নেত্রী। কিন্তু বাম-কংগ্রেসের সঙ্গে একসারিতে বিরোধিতায় যাবেন না। এর আগেও, বুধবার, দেশ জুড়ে বাম-কংগ্রেসের ডাকা সাধারণ ধর্মঘটকে ইস্যু ভিত্তিক সমর্থন জানালেও, কর্মনাশা ধর্মঘট, সরকারি সম্পত্তি নষ্টের তীব্র বিরোধিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-দিঘা থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃ্ত্যু তৃণমূল নেতার

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...