Saturday, June 20, 2026

CAA নিয়ে সর্বদলীয় প্রস্তাব খারিজ বিধানসভায়, বয়কট বাম-কংগ্রেসের

Date:

Share post:

কেন্দ্রের নয়া নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) নিয়ে রাজ্য বিধানসভায় সর্বদলীয় প্রস্তাব খারিজ হয়ে গেল। বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে সর্বদলীয় প্রস্তাব হবে না বলেই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন শুরুতেই নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কংগ্রেস এবং বামেদের তরফে একটি প্রস্তাব জমা দেওয়া হয়েছিল। তাতে দাবি জানানো হয়েছিল, এই আইনকে বাতিল করা হোক। পাশাপাশি বলা হয়েছিল, কেরল বিধানসভার মতো একটি প্রস্তাব গ্রহণ করুক পশ্চিমবঙ্গ বিধানসভাও। কিন্তু এদিনের বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে তা খারিজ হয়ে যায়।

এরপরই বাম-কংগ্রেস বৈঠক বয়কট করে। যদিও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আগে ঘনিষ্ঠমহলে ইঙ্গিত দিয়েছিলেন, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সর্বদলীয় প্রস্তাব হতেই পারে বিধানসভাতে।

আরও পড়ুন-দিল্লির সিএএ-বিরোধী বৈঠকে যোগ দেবেন না মমতা

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...