Thursday, April 9, 2026

বাস দুর্ঘটনা-আগুন, মর্মান্তিক পরিণতি যাত্রীদের

Date:

Share post:

বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় দোতলা বাসে। জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের। শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কনৌজে। জয়পুর যাচ্ছিল বাসটি। কনৌজের কাছে ছিবরামউয় জিটি রোডে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় দোতলা বাসটির। প্রায় সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় সেটিতে। বাসে কমপক্ষে ৪৬ জন যাত্রী ছিলেন। বেশ রাতে দুর্ঘটনায় অনেকেই ঘুমোচ্ছিলেন। তাই আগুন লাগার বিষয়টি বুঝতেই সময় চলে যায়। ১০ থেকে ১২ জন বাসের দরজা ও জানালা দিয়ে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচান। বাকিরা বাসের মধ্যেই আটকে পড়েন। প্রথমে স্থানীয়রাই উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও দমকল গিয়ে যাত্রীদের উদ্ধার করে। দমকলের ৩ থেকে ৪টি ইঞ্জিনের ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় প্রশাসনকে ঘটনায় দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ঘটনায় শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী। টুইটারে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন নরেন্দ্র মোদি।

আরও পড়ুন-রাহুল কোথায়? তিনি কি এরপর শুধু ট্যুইট করেই কংগ্রেস চালাবেন?

Related articles

মাছ উৎপাদনে সাবলম্বী বাংলা: ‘আমোদি-প্রমোদিবাবুদের’ ধুয়ে দিয়ে জানালেন তৃণমূল সুপ্রিমো

মাছে-ভাতে বাঙালির পাতে নজর গেরুয়া শিবিরের। আমিষ খাওয়া নিয়ে বেশিরভাগ বাঙালিকে তীব্র কটাক্ষ করা বিজেপির (BJP) ভোলবদল। কারণ,...

IPL:কেকেআর ম্যাচের আগে প্রকাশ্যে পন্থের গুণ, জানুন আবহাওয়ার আপডেট

লক্ষ্মীবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় ইডেনে বঙ্গ-ভঙ্গ। কেকেআর (KKR) খেলতে নামছে কলকাতার শিল্পপতির দল লখনউ সুপার জায়ান্টাসের(LSG) বিরুদ্ধে। কলকাতার...

IPL: নায়ক হওয়ার দিনেই খলনায়ক, দিল্লি সাজঘরেও একা হয়ে গেলেন মিলার!

হিরো হওয়ার ম্য়াচে ট্রাজিক ডেভিড মিলার(David Miller)। বুধবার রাতে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে জয়ের দুয়ারে গিয়েও ১...

১০০০ কোটির কেলেঙ্কারি হুমায়ুনের, জড়িত প্রধানমন্ত্রীর দফতরও! ফাঁস করল তৃণমূল

ফাঁস হয়ে গেল বিজেপির সঙ্গে হুমায়ুন কবীরের (Humayun Kabir) আঁতাত। ভিডিও প্রকাশ করে বাংলার নির্বাচনে কেন্দ্রের বড় ষড়যন্ত্রের...