Tuesday, April 7, 2026

‘গোপনে’ এনপিআর নোটিশ দুই পুরসভায়!

Date:

Share post:

মুখ্যমন্ত্রী বলছেন, এনপিআর হবে না, অথচ তার রাজ্যেই এনপিআর সফল করতে চলছে প্রশাসনিক তৎপরতা। কামারহাটি ও টিটাগর পুরসভায় এনপিআর এবং জনগণনা নির্দেশিকা জারি করায় তুমুল বিতর্ক, উদ্বেগ শুরু হয়েছে।

৭ জনুয়ারি বিজ্ঞপ্তিতে কামারহাটি পুরসভা স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষকদের বলা হয়েছে জনগণনা এবং এনপিআরের কাজের জন্য দ্রুত শিক্ষক-অশিক্ষক কর্মীদের তালিকা দিন। টিটাগর পুরসভাও একই নির্দেশ জারি করেছে। কামারহাটি পুরসভা চেয়ারম্যান গোপাল সাহা এবং টিটাগর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত চৌধুরীর সাক্ষর রয়েছে বিজ্ঞপ্তিতে। শুধু তাই নয় সেনসাস ও এনপিআর কর্মসূচি বাস্তবায়িত করতে উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক এবং ডিরেক্টর অ্যান্ড চিফ প্রিন্সিপাল সেনসাস অফিস থেকেও নির্দেশ এসেছে। এ ব্যাপারে চেয়ারম্যান প্রশান্তবাবুর যুক্তি জেলা শাসকের অফিস থেকে নির্দেশ এসেছে। সাধারণ নোটিশ। করতে বলেছে তাই করা হয়েছে। যদিও টিটাগর পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা ভুল হয়েছে বলে জানান। বলেন, অফিসের বিভ্রান্তি। বিজ্ঞপ্তি বাতিল করা হচ্ছে। প্রশ্ন উঠেছে জেলা শাসকের অফিস থেকে যখন নির্দেশ যাচ্ছে তাহলে কি নবান্ন জানে না? মানবাধিকার সংগঠনগুলি রাজ্য সরকারকে একহাত নিয়ে বলেছে সরকার মুখে বলছে, এনপিআর হবে না অথচ গোপনে তার কাজ চলছে। এতো মানুষকে পিছন থেকে ছুরি মারা! ২০২০সালের এপ্রিল মাস থেকে গোটা দেশে এর জন্য তথ্য সংগ্রহ করতে চায় কেন্দ্র।

Related articles

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...