Friday, June 26, 2026

ইরাকের মার্কিন সেনাঘাঁটিতে ফের হামলা

Date:

Share post:

ইরাকের মার্কিন সেনাঘাঁটিতে ফের হামলা।বাগদাদের উত্তরে আল-বালাদ বায়ুসেনা ঘাঁটিতে পরপর চারটি রকেট হামলার ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, হামলায় ইরাকি বায়ুসেনার চারজন কর্মী জখম হয়েছেন।রবিবার এই হামলা চালানো হয়েছে।

ইরাকি সেনা সূত্রে জানানো হয়েছে, আটটি কাত্যুশা রকেট ওই বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোঁড়া হয়। তাতে দু’জন ইরাকি অফিসার এবং দু’জন বিমান সেনা কর্মী জখম হয়েছেন।উল্লেখ্য, আল বালাদ ইরাকের এফ-১৬ বিমানের ঘাঁটি। সেখানে মার্কিন বিমান বাহিনীর সদস্য ও মার্কিন কনট্রাক্টরদের একটি অংশ রয়েছেন। তাঁরা ওই যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ করছেন।ইরানের সঙ্গে সম্প্রতিক তিক্ততার জেরে সম্প্রতি ইরাকের মাটিতে আরও সতর্ক হয়েছে পেন্টাগন। যে কারণে এই ঘাঁটি থেকে অধিকাংশ মার্কিন সেনাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল বলে সেনা দাবি করেছে।

জানা গিয়েছে, স্যালিপোর্ট ও লকহিড মার্টিন সংস্থার বিমান রক্ষণাবেক্ষণে বিশেষজ্ঞ কর্মীদের তাজি ও এরবিলে আগেই সরিয়ে নেওয়া হয়েছিল। আল বালাদ ঘাঁটিতে বর্তমানে একটি বিমান ও পনেরো জনের একটি দল রয়েছে।

ইরাকের সেনা ঘাঁটিতে রকেট হানা অবশ্য নতুন নয়। গত মাসেই এমন হামলার জেরে এক মার্কিন কনট্রাক্টরের মৃত্যু হয়। আর তার জেরেই উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম-এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি। মার্কিন রকেট হানায় মৃত্যু হয় ইরানের সেনা জেনারেল কাসেম সোলেমানির।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...