Wednesday, April 1, 2026

আর্মি ডে প্যারেডেও এবার নেতৃত্বে মহিলা ক্যাপ্টেন

Date:

Share post:

প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ক্যাপ্টেন ভাবনা কস্তুরীর পরে, এবার আর্মি ডে প্যারেডেও পুরুষ সর্বস্ব দলকে নেতৃত্ব দেবেন এক মহিলা ক্যাপ্টেন তানিয়া শেরগিল। ইতিহাস গড়ার পথে ভারতীয় সেনাবাহিনীর কর্পস অব সিগন্যালস-এর এই মহিলা। ১৫ জানুয়ারি আর্মি ডে প্যারেডে প্রথম মহিলা হিসেবে পুরুষ সর্বস্ব দলকে নেতৃত্ব দেবেন তানিয়া।

২০১৭-র মার্চে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি থেকে কর্পস অব সিগন্যালস-এর ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত হন তানিয়া শেরগিল। ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস-এ স্নাতক তানিয়ার তিন প্রজন্ম সেনা বাহিনীতে কাজ করেছেন। তাঁর বাবা গোলাবাহিনীর সদস্য ছিলেন। দাদু সাঁজোয়া বাহিনীর সদস্য আর দাদুর বাবা শিখ রেজিমেন্টের পদাতিক বাহিনীর জওয়ান ছিলেন।

আর্মি ডে প্যারেডে এখনও কোনও মহিলা অফিসার নেতৃত্ব দেননি। সেই প্রথা ভাঙতে চলেছেন ক্যাপ্টেন তানিয়া শেরগিল।

আরও পড়ুন-ঘড়ির কাঁটা ১২টায়, শিক্ষকরা কোথায়?

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...