Tuesday, April 7, 2026

মর্মান্তিক! অপারেশন থিয়েটারেই সদ্যোজাতকে খুবলে খেল কুকুর

Date:

Share post:

এমন মর্মান্তিক দুর্ঘটনার জন্য কেউই তৈরি ছিলেন না। অপারেশন থিয়েটারের মধ্যে সটান ঢুকে পড়ল এক পথ কুকুর ।যার নিট ফল, সদ্যোজাত শিশুকে খুবলে খেল । মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফাররুকাবাদের একটি বেসরকারি হাসপাতালে। সন্তানকে দেখতে তখন লেবার রুমে সবে পা রেখেছেন সদ্যোজাতের বাবা ।তাঁর তো চোখ ছানাবড়া! অপারেশন থিয়েটারের মেঝে তখন সদ্যোজাত সন্তানের রক্তে ভাসছে। ছোট্ট দেহটা ক্ষতবিক্ষত । কুকুরটি ততক্ষণে ছিঁড়ে খাচ্ছে শিশুটিকে । ওই ব্যক্তিকে দেখেই পালিয়ে যায় কুকুরটি ।

জানা গিয়েছে, আবাস বিকাশ কলোনির বাসিন্দা রবি কুমার। তাঁর স্ত্রী কাঞ্চনা ভর্তি হয়েছিলেন কলোনিরই আকাশ গঙ্গা নামে একটি হাসপাতালে। সেখানেই সিজারিয়ান করে পুত্রসন্তানের জন্ম দেন কাঞ্চনা । রবির অভিযোগ , ডেলিভারির পর তাঁকে জানানো হয়েছিল মা ও সন্তান দু’জনেই সুস্থ আছে । এরপরেই ছেলেকে দেখতে লেবার রুমে ঢোকেন তিনি । তখনই নার্সদের চিৎকার শুনতে পান । গিয়ে দেখেন, স্ত্রীকে অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে । আর সদ্যোজাতকে ওটিতেই খুবলে খাচ্ছে একটি কুকুর । ডাক্তার ও হাসপাতাল কর্মীদের চূড়ান্ত গাফিলতি ও অমানবিকতার অভিযোগ তুলে হাসপাতালেই বিক্ষোভ দেখাতে থাকেন তিনি। হাসপাতালের অন্যান্য রোগীর আত্মীয়রাও এই অমানবিক ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন । তারা হাসপাতালে ভাঙচুর চালান। প্রহৃত হন বেশ কয়েকজন নার্স ও হাসপাতাল কর্মী । পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

Related articles

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...