Friday, June 26, 2026

“দেখতে চাই, ভারতে এসে ইনফোসিসের সিইও হোন এক বাংলাদেশি”, সিএএ নিয়ে মন্তব্য নাদেল্লার

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিক পঞ্জী নিয়ে দেশ জুড়ে বিক্ষোভের মধ্যেই এর বিরোধিতায় সরব হলেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লা। ভারতীয় বংশোদ্ভূত নাদেল্লার মতে, যা হচ্ছে, সেটা ভালো নয়। সোমবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি দেখতে চাই, একজন বাংলাদেশি ভারতে এসে ইনফোসিসের সিইও হচ্ছেন বা ইউনিকর্নের মতো স্টার্ট আপ খুলছেন”। এই বক্তব্য টুইটার হ্যান্ডেলে পোস্ট করার পরেই ট্রোলড হন নাদেল্লা। সমর্থন-বিরোধিতা দুটোই হয়েছে।
সিএএ-র বিরোধিতায় নেমে হেনস্থার শিকার ও গ্রেফতার হন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। নাদেল্লার সমর্থনে তিনি বলেন, ভারতে আইটি সংস্থার প্রধানদেরও তাঁর মতো সাহস দেখানো উচিত। এদিকে, ইনফোসিস বোর্ডে প্রাক্তন সদস্য মোহনদাস পাই-এর মতে, নাদেল্লাকে ভুল বুঝিয়েছেন মার্কিন বামপন্থীরা।
মাইক্রোসফটের সিইও অবশ্য বলেন, ভারতের নানা সংস্কৃতিক পরিবেশের মধ্যে তিনি বেড়ে উঠেছেন। সেটাই ভারতের ঐতিহ্য। নাদেল্লার আশা, ভারতে এসে যে কোনও অভিবাসী সুখী জীবনযাপনের প্রত্যাশা করতে পারেন। তিনি মাল্টিন্যাশনাল কর্পোরেশনকে নেতৃত্ব দিলে, তা দেশের অর্থনীতির ক্ষেত্রেই লাভজনক হবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...