Tuesday, March 31, 2026

লজ্জার হার ভারতের, ১০ উইকেটে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া

Date:

Share post:

ভারত: ২৫৫/১০ (৪৯.১ ওভার)

অস্ট্রেলিয়া: ২৫৮/০ (৩৭.৪ ওভার)

প্রথম ম্যাচেই অজিদের কাছে মুখ থুবড়ে পড়ল টিম ইন্ডিয়া। ব্যাটিং বিপর্যয়ের পর দুর্বল বোলিং। যার জেরে অস্ট্রেলিয়ার কাছে প্রথম ম্যাচেই গো-হারা হারতে হল ভারতকে। ভারতে সিরিজ জেতার জন্যই যে তারা এসেছে সেটা ভালো করেই বুঝিয়ে দিল অস্ট্রেলিয়া।

এদিন টস জিতে কোহলিদের ব্যাট করতে পাঠায় অজি অধিনায়ক। শিখর-রাহুলের জুটি ভাঙার পর আর হল না তেমন কোনও জুটি। বরং তাসের ঘরের মতো পড়তে থাকল উইকেট। মাত্র ১০ রান করে এদিন মাঠ ছাড়েন রোহিত শর্মা। এরপর দলকে টানতে থাকেন শিখর-রাহুল জুটি। কিন্তু স্কোরবোর্ডে ভালো রান তোলার আগেই ১০ বলের ফারাকে ড্রেসিংরুমে ফেরেন লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান। শিখর এবং রাহুল করেন যথাক্রমে ৭৪ এবং ৪৭ রান। তবে ২৮ থেকে ৩৩, এই পাঁচ ওভারের মধ্যে ৩০ রানে চার উইকেট হারিয়ে ঘেঁটে যায় ভারত। চূড়ান্ত ব্যর্থ হয় ভারতের মিডল অর্ডার। মাত্র ১৬ রানে ফেরেন কোহলি। শ্রেয়সও এদিন রান তুলতে ব্যর্থ হন। ষষ্ঠ উইকেটে ঋষভ পন্থ ও রবীন্দ্র জাডেজা যোগ করেছিলেন ৪৯ রান। যখন মনে হচ্ছিল দু’জনে ভদ্রস্থ স্কোরে নিয়ে যাবেন, তখনই ফিরলেন জাডেজা (৩২ বলে ২৫)। ঋষভও (৩৩ বলে ২৮) ফিরলেন তার পর। শার্দুল ঠাকুরও (১৩ বলে ১০) ফিরলেন দ্রুত। ২১৩ রানে ষষ্ঠ উইকেট পড়ার পর বোঝা গিয়েছিল বড় রান সম্ভব নয়। কারণ, ভারতের টেলএন্ডারদের দুর্বলতা ক্রিকেটমহলে বেশ প্রচারিত। সেটাই ফের প্রমাণিত হল। তাও কুলদীপ যাদব (১৫ বলে ১৭) ও মহম্মদ শামির (১৫ বলে ১০) জন্য আড়াইশোর গণ্ডি পার করে ভারতের ইনিংস। ৫০ ওভারেই আগেই ২৫৫ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিংয়ে ঝড় তোলেন ডেভিড ওয়ার্নার এবং ফিঞ্চ। ভারতের বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করলেন এই দুই অজি ওপেনার। দুজনেই শতরান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। ওয়ার্নার ১১২ বলে ১২৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। অন্যদিকে থেমে থাকেননি ফিঞ্চও। তিনি ১১৪ বলে ১১০ রান করেন। এদিন ভারতের কোনো বোলারই দাগ কাটতে পারেননি। প্রথম ম্যাচে ব্যাট এবং বল, দুইয়ের ব্যার্থতার দাম দিতে হল বিরাট কোহলিদের। মাত্র ৩৭.৪ ওভারেই ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া।

Related articles

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...

বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল...