Tuesday, June 23, 2026

মকর সংক্রান্তিতে পুণ্যস্নান কেন্দুলির অজয়ে

Date:

Share post:

মকর সংক্রান্তি উপলক্ষ্যে কেন্দুলিতে অজয় নদের কদমখণ্ডির ঘাটে পুণ্যস্নান সারলেন লক্ষাধিক পুণ্যার্থী। অজয়ের স্নান সেরে মন্দিরে পুজো দেন ভক্তরা। কেন্দুলির জয়দেবমেলা উপলক্ষ্যে বিভিন্ন জায়গা থেকে সাধু, সন্ত, বাউলরা জড়ো হন সেখানে। তাঁদের থাকার জন্য আখড়া নির্মাণ করা হয়েছে। এবার ছোট-বড় মিলিয়ে প্রায় ১৫০০টি দোকান রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের তরফে কড়া নজরদারি চলছে। মেলায় দূষণ নিয়ন্ত্রণ প্রশাসনের কাছে একটা বড় চ্যালেঞ্জ। বায়োমেট্রিক শৌচালয় রাখা হয়েছে। থাকছে ভ্রাম্যমাণ এবং অস্থায়ী শৌচালয়ও।
বীরভূমের বোলপুরের অজয়ের ধারে জয়দেব কেন্দুলি গ্রাম। কথিত আছে, গীতগোবিন্দের রচয়িতা কবি জয়দেব দ্বাদশ শতকে ওই গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি লক্ষ্মণ সেনের সভাকবি ছিলেন বলে মনে করা হয়। ওই গ্রামে জয়দেব প্রতিষ্ঠিত রাধামাধবের মন্দির রয়েছে। প্রচলিত বিশ্বাস, মকর সংক্রান্তিতে কদমখণ্ডির ঘাটে স্নান করেন জয়দেহ। সেই বিশ্বাসে ভর করেই লক্ষাধিক মানুষ পুণ্যলাভের আশায় অজয় নদে স্নান সারেন। প্রতি বছর মকর সংক্রান্তি উপলক্ষে ওই জায়গায় বাউল মেলা হয়।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...