Tuesday, June 23, 2026

সম্প্রীতি উড়ালপুলে ফের গতির বলি ২

Date:

Share post:

দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানার অন্তর্গত চন্দননগরে সম্প্রীতি উড়ালপুলের উপরে আবারও গতির বলি ২। জানা গিয়েছে, আজ বুধবার সকাল ৬ টা নাগাদ একটি পিকআপ ভ্যান সম্প্রীতি উড়ালপুলের উপরে দাঁড়িয়ে ছিল। ঠিক সেই সময় তারাতলা থেকে বাটার দিকে যাওয়া দুই বাইক আরোহী দাঁড়িয়ে থাকা ওই পিকআপ ভ্যানে সজোরে ধাক্কা মারলে অন্তত ৩০ ফুট দূরে ছিটকে গিয়ে পড়ে তারা। হেলমেট বিহীন ছিল ওই দুই বাইক আরোহী।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে, বাইকের গতিবেগ এতটাই বেশি ছিল যে, সামনের চাকা খুলে ব্রিজ থেকে নিচে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক অবিনাশ কুমার সিং(২২)-এর অপর বাইক আরোহী অমিত কুমার ঝাঁ (২৩)কে মহেশতলা থানার পুলিশ প্রথমে বিদ্যাসাগর এবং পরে কোঠারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

মৃতদের পরিবারের লোকেরা জানাচ্ছেন, এই দুই যুবক পড়াশোনা করার পাশাপাশি রাতে একটি কল সেন্টারে কাজ করতো। সেখান থেকেই এরা দুজন ভোরবেলা বাড়ি ফিরছিলো। কিন্তু প্রশ্ন হল, এদের বাড়ি মোল্লার গেট হওয়া সত্ত্বেও কী কারণে সম্প্রীতি উড়ালপুল দিয়ে এরা আসছিল? তদন্তে নেমেছে পুলিশ।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...