Sunday, April 12, 2026

সরস্বতী পুজোর দিন পুরভোট, উত্তাল ঢাকা

Date:

Share post:

সরস্বতী পুজোর দিন পুরভোটের দিন ঠিক হওয়ায় তোলপাড়া ঢাকা। বিষয়টি আদালত পর্যন্ত  গড়িয়েছে। কিন্তু অনড় নির্বাচন কমিশন। আগামী ৩০ জানুয়ারি ভোট নেওয়া হবে ঢাকা সাউথ সিটি কর্পোরেশন ও ঢাকা নর্থ সিটি কর্পোরেশনে।আর ওই দিনেই পড়েছে সরস্বতী পুজো। ভোটের দিন পরিবর্তনের আবেদন নিয়ে ঢাকা হাইকোর্টে আবেদন করেছিল পুজো কমিটিগুলি। কিন্তু ভোটের দিন বদল করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন ঢাকা হাইকোর্টের বিচারপতি মহম্মদ খাইরুল আলম ও বিচারপতি জেবিএম হাসানের বেঞ্চ। আবেদনকারীরা সুপ্রিম কোর্টে যাওয়ার তোড়জোড় শুরু করেছেন ।

এনিয়ে তীব্র বিক্ষোভ দেখানো হয় শাহবাগে। হাতে হাত রেখে মানব বন্ধনও তৈরি করা হয়। ব্যাস্ত সময়ে রাস্তা অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শয়ে শয়ে পড়ুয়ারা।

 

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...