Wednesday, April 1, 2026

সাগরসঙ্গম থেকে বাবুঘাট, মকর সংক্রান্তিতে চলছে পুণ্যার্থীদের পুণ্যস্নান

Date:

Share post:

মধ্যরাত থেকে শুরু হয়ে গিয়েছে মকর সংক্রান্তিতে পুণ্যার্থীদের পুণ্যস্নান। চলবে বুধবার গভীর রাত পর্যন্ত। জোয়ারকে উপেক্ষা করেই রাত থেকেই গঙ্গাসাগরে পুণ্যস্নানের জন্য জনজোয়ার। শুধুমাত্র দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো তীর্থযাত্রীর সমাগম নয়, যোগ দিচ্ছেন পুণ্যস্নানে যোগ দিয়েছেন বাংলাদেশ, নেপাল, মরিশাস থেকে আসা ভিনদেশি মানুষজনও। অন্য বছরের মতো এবছর পুণ্যস্নানের মাহেন্দ্রক্ষণ নিয়ে মতবিরোধ নেই। পঞ্জিকা মতে, ১৪ তারিখে গভীর রাত থেকে শুরু হয়ে তা চলবে ১৫ তারিখ ১২টা ২৪ মিনিট পর্যন্ত। সাগরসঙ্গমে স্নান সেরে কপিল মুনি মন্দিরে পুজো দিচ্ছেন পুণ্যার্থীরা। রাতের অন্ধকার বা ভোরের কুয়াশা, কোনও কিছুই দমাতে পারছে না তাঁদের। ঠান্ডাকে উপেক্ষা করেই সাগরে স্নান করছেন তাঁরা।

দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের দাবি, এবছর গঙ্গাসাগরে পুণ্যার্থীর সংখ্যা ৩৫ লক্ষ ছাড়িয়েছে। যা রেকর্ড। কারণ, হিসেবে মনে করা হচ্ছে প্রয়াগে কুম্ভ কিংবা অর্ধকুম্ভ মেলা না থাকা।

এদিকেব গঙ্গাসাগর মেলাকে নির্বিঘ্নে সম্পন্ন করতে তৎপর প্রশাসনও। পুণ্যার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেই কারণে এয়ার অ্যাম্বুল্যান্স-সহ সমস্ত পরিষেবার বন্দোবস্ত করা হয়েছে। বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। আকাশ পথেও চলছে নজরদারি।

যাঁরা বিভিন্ন কারণে গঙ্গাসাগর যাননি বা পৌঁছতে পারেননি, তাঁরাও কলকাতার বিভিন্ন ঘাটে বিশেষ করে বাবুঘাটে মকর সংক্রান্তির পূণ্যস্নান করছেন।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...