Friday, April 10, 2026

দুনিয়ায় প্রথম কোনও সাংবাদিক খবর পড়লেন তলোয়ার হাতে রাজপোশাকে

Date:

Share post:

সাংবাদিকতায় এবার যাত্রার টাচ ! সঞ্চালকের পোশাক আর খবর পরিবেশনের স্টাইল দেখে আঁতকে ওঠার অবস্থা!

দুনিয়ায় এই প্রথমবার কোনও সাংবাদিক খবর পরিবেশন করলেন বাদশাহি পোশাকে, তলোয়ার নিয়ে৷ খবর পরিবেশনার মাঝে খাপ খুলে সেই তলোয়ার বের করে হুঙ্কারও দিলেন তিনি।

চিত্রনাট্যের খাতিরে সঞ্চালকের পিছনে দাঁড় করানো হয়েছে আরও দুজনকে। তাদের পরনেও রাজপোশাক। এদের ভূমিকা অনেকটা সভাসদের মতো। আর সবার পিছনে পুরনো এক দুর্গ বা প্রাসাদ। একেবারে সুলতানি- সেট।

পাকিস্তানের সাংবাদিকতা জগতে আমিন হাফিজ খুবই পরিচিত নাম৷ সেই আমিন সাহেব-ই সুলতানি পোশাকে, গলায় মুক্তোর মালা ঝুলিয়ে, হাতে তলোয়ার নিয়ে এক্কেবারে সুলতানি মেজাজে খবর পরিবেশন করলেন।

 

এর আগেও একবার খবর পরিবেশনের সময় আজব কাণ্ড করেছিলেন তিনি৷ পশুপাচার নিয়ে খবর পরিবেশনের সময় গাধার পিঠে চড়ে বসেছিলেন তিনি।

এবার লাহোর কেল্লা থেকে রিপোর্টিং করার সময়ই সুলতান সাজেন আমিন। একটি ‘শাহি-শাদি’ কভার করতে ওই কেল্লায়nগিয়েছিলেন৷ সেখান থেকেই বিচিত্র কায়দায় রিপোর্টিং করলেন।


লাহোরের ওই কেল্লাকে World Heritage Site হিসাবে স্বীকৃতি দিয়েছে UNESCO. কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সেই Heritage এখন ভগ্নপ্রায়। তা সত্ত্বেও দিব্যি সেখানে বিয়েবাড়ি ভাড়া দিয়ে চলছিলো দেদার হুল্লোড়।

আমিন হাফিজ এই আইনবিরুদ্ধ কার্যকলাপই টিভি চ্যানেলে তুলে ধরছিলেন। কিন্তু তাঁর রিপোর্টং-এর এমন স্টাইল দেখে দর্শকরা তাজ্জব৷

Related articles

নাম বাদ যাওয়া ভোটাররা ভোট দিতে পারবেন কি, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের 

বিজেপি (BJP) এবং নির্বাচন কমিশনের (ECI)উদ্দেশ্য প্রণোদিত এসআইআরের (SIR)পর বাংলায় প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম বাদ গেছে। প্রতিবাদে...

নববর্ষের আগে সোনার দামে বড় বদল!

শুক্রবার (১০ এপ্রিল, ২০২৬) হলুদ ধাতুর দাম কি ঊর্ধ্বমুখী? বিনিয়োগ বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং ডলারের ওঠানামার...

আজ থেকে কমবে ঝড়-বৃষ্টি, শনি থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা!

বৃষ্টি দুর্যোগ কাটিয়ে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতার পারদ। শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সর্বত্রই পরিষ্কার আকাশ। আলিপুর...

ভোটের মুখে কলকাতা-সহ রাজ্যের ১২ জায়গায় ED অভিযান!

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) পরাজয় নিশ্চিত জেনে এবার এজেন্সি ব্যবহার করে প্রতিহিংসামূলক রাজনীতির চেনা...