Saturday, April 4, 2026

বিশ্বভারতীর ঘটনার নিন্দা করে পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

গতকাল, বুধবার রাতের অন্ধকারে শান্তিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুক্কৃতী হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ, বৃহস্পতিবার ট্যুইট করে তিনি জানান, “এই ঘটনায় পুলিশকে দ্রুত এর অ্যাকশন নেওয়ার জন্য অনুরোধ করছি। এবং কর্তৃপক্ষকেও অনুরোধ করা হচ্ছে, ‘কালপ্রিট’-দের দ্রুত সনাক্ত করে শাস্তিযোগ্য ব্যবস্থা নিক।”

উল্লেখ্য, দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছায়া এবার শান্তিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্ননীল মুখোপাধ্যায়, ছাত্রী ফাল্গুনী পান-সহ আরও অনেককে এবিভিপি আশ্রিত দুষ্কৃতীরা নির্মম ভাবে মারধর করেছে।

জানা গিয়েছে, বিশ্ব উপাচার্য যখন ক্যাম্পাসে ঢুকছিলেন, ঠিক সেই সময় দুষ্কৃতীদের বাইক ভিসির গাড়ির সঙ্গেই নাকি ক্যাম্পাসে প্রবেশ করে।

আক্রান্ত পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেও তারা আক্রমণ করে। অনেক রাত পর্যন্ত হাসপাতালের বাইরে দুষ্কৃতীরা ঘিরে দাড়িয়ে থাকে। আক্রান্তদের পাশে যে সমস্ত শিক্ষকরা ছিলেন, তাঁদেরও লাঞ্ছনা করা হয়। অধ্যাপকদের লক্ষ করে তারা অশ্রাব্য ভাষায় গালাগাল ও হুমকি দেয়।

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...