Sunday, April 12, 2026

সাতসকালে বেলাইন ট্রেনের ৮টি কামরা, তারপর যা হল

Date:

Share post:

সাতসকালেই দুর্ঘটনা। বেলাইন হয়ে গেল মুম্বই-ভুবনেশ্বর লোকমান্য তিলক এক্সপ্রেসের আটটি কামরা। এই ঘটনায় জখম হয়েছেন প্রায় ২৫ জন যাত্রী। যাদের মধ্যে মহিলা ও শিশুরাও আছে।

বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে কটকের কাছে সারাগাঁওয়ে। ঘটনায় যে সকল যাত্রী জখম হয়েছেন, তাঁদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ভোরে ঘন কুয়াশার জেরে লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে পিছন থেকে ধাক্কা মারে এক্সপ্রেসটি। ঘটনাস্থলে রেলের আধিকারিকরা পৌঁছেছেন। শুরু হয়েছে তদন্ত। চলছে উদ্ধার কাজ।

Related articles

ISL:  থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...

কেশপুরই হবে বিজেপির শেষপুর! ভোটে জয়ের লক্ষ্য বেঁধে কেশপুরে হুঙ্কার অভিষেকের 

রবিবাসরীয় প্রচারে হুগলি ও পূর্ব মেদিনীপুরে সভা ও রোড-শোয়ের পর পশ্চিম মেদিনীপুরের কেশপুরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমজমাট জনসভা। কেশপুরের...

SIR শুনানির আগের ভোটদানের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের

বাংলায় এসআইআর করে যেভাবে ন্যায্য ভোটারদের ভোটদানের অধিকার হরণ করার খেলা খেলছে জাতীয় নির্বাচন কমিশন (ECI), তার প্রতিবাদ...

গান্ধীজিকে ‘দেশদ্রোহী’ তকমা! ধূপগুড়িতে নির্বাচনী সভায় দাঁড়িয়ে চরম ঔদ্ধত্য বিজেপি প্রার্থীর

ভোটের ময়দানে হার-জিতের লড়াই থাকেই, কিন্তু  জাতির জনক মহাত্মা গান্ধীকে স্রেফ রাজনৈতিক ফায়দা তুলতে প্রকাশ্যে ‘দেশদ্রোহী’ বলে দাগিয়ে...