Saturday, April 4, 2026

উপত্যকায় জালে পাঁচ জইশ জঙ্গি

Date:

Share post:

প্রজাতন্ত্র দিবসের আগে সাফল্য শ্রীনগর পুলিশের। জম্মু-কাশ্মীরে ধৃত ৫ জইশ জঙ্গি। তাদের থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
বছরের শুরুতেই হজরতবাল এলাকায় গ্রেনেড হামলা হয়। তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করে শ্রীনগর পুলিস। তাদের জেরা করে আরও দুজনের খোঁজ মেলে। জেরায় জানা যায়, গ্রেনেড হামলাই নয়, উপত্যকায় বড়সড় নাশকতার ছক ছিল জইশ এ মহম্মদের। ধৃতদের থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক সহ মিলেছে- ওয়াকি টকি, বিস্ফোরক লাগানো জ্যাকেট, বিপুল পরিমাণ জিলেটিন স্টিক, বল বিয়ারিং, ডিটোনেটর ও নাইট্রিক অ্যাসিডের বোতল।  বিস্ফোরক জ্যাকেট থেকে তদন্তকারীদের অনুমান, আত্মঘাতী বিস্ফোরণের ছক ছিল জঙ্গিদের।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...