Thursday, June 18, 2026

ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ নির্ভয়াকাণ্ডের আরেক সাজাপ্রাপ্ত!

Date:

Share post:

নির্ভয়াকাণ্ডের দোষীদের ফাঁসি কি আদৌ হবে 1 ফেব্রুয়ারি? শুক্রবার ফাঁসির নতুন দিনক্ষণ ঘোষণার পর পরই এই প্রশ্ন উঠে গেল। কেননা এদিনই ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে অন্যতম ধর্ষক পবন গুপ্তা। তার আইনজীবী দিল্লি আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দিয়েছেন। আদালত এই অভিযোগ গ্রহণ করলে তার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়মমত ফাঁসি কার্যকর হওয়া সম্ভব নয়।

নির্ভয়াকাণ্ডে সাজাপ্রাপ্ত পবন গুপ্তার দাবি, ঘটনার সময় অর্থাৎ 2012 সালের ডিসেম্বরে সে নাবালক ছিল। তাই জুভেনাইল আদালতে তার বিচার হওয়ার কথা। কিন্তু তার নাবালকত্বের দাবি গত মাসে খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। তা এবার চ্যালেঞ্জ করা হল সুপ্রিম কোর্টে।

এদিকে নির্ভয়ার ধর্ষকদের পক্ষে এক আইনজীবী এদিনই বলেছেন, 1 ফেব্রুয়ারি কোনওভাবেই ফাঁসি হওয়া সম্ভব নয়। কারণ এরপর ফাঁসির আদেশ নিয়ে সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দাখিল করবে পবন ও অক্ষয়। তা খারিজ হলে ফের রাষ্ট্রপতির কাছে ক্ষমাভিক্ষার আর্জি জানাবে বাকি তিনজন অর্থাৎ বিনয়, পবন ও অক্ষয়। এই মুহূর্তে শুধুমাত্র মুকেশের সব আইনি বিকল্পই শেষ হয়েছে। বাকিদের সব সুযোগের নিষ্পত্তি এখনও বাকি আছে। অর্থাৎ আইনি চক্করে আরও একবার পিছিয়ে যেতে পারে ফাঁসির তারিখ। এই ঘটনার তীব্র ক্ষোভ ও হতাশা জানিয়েছেন নির্ভয়ার বাবা-মা।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...