Thursday, June 18, 2026

নির্লজ্জ কংগ্রেস দিল্লি ভোটে প্রার্থী হওয়ার প্রস্তাব দিল নির্ভয়ার মাকে!

Date:

Share post:

দিল্লির রাজপথে 2012-এর ডিসেম্বরে নির্ভয়া যখন গণধর্ষিতা হন, তখন কেন্দ্রে এবং দিল্লিতে সরকার ছিল কংগ্রেসের আর মুখ্যমন্ত্রী ছিলেন শীলা দীক্ষিত। আর সাত বছরেরও বেশি সময় কেটে যাওয়ার পরও নির্ভয়ার মা আশাদেবী যখন মৃত মেয়ের প্রতি সুবিচারের দাবিতে বিচারব্যবস্থা আর প্রশাসনের দরজায় ঘুরে ঘুরে ক্লান্ত, তখন তাঁকে ব্যবহার করে রাজনীতির ফায়দা তোলার চেষ্টা! সৌজন্যে, জাতীয় কংগ্রেস। এবারের দিল্লি বিধানসভা ভোটে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া কংগ্রেস ভোটে নজর কাড়তে এই চেষ্টা শুরু করেছে বলে শোনা যাচ্ছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় সর্বত্র।

এদিন কংগ্রেস নেতা কীর্তি আজাদের ট্যুইটারে বিষয়টি প্রকাশ্যে আসে। কীর্তি বলেছেন, মা তুঝে সালাম। মেয়ের বিচারের জন্য যিনি সাত বছর ধরে লড়ছেন তিনি রাজনীতিতে এলে স্বাগত। পরে দিল্লির একাধিক নেতাও বিষয়টি প্রকারান্তরে স্বীকার করে সাংবাদিকদের বলেন, অপেক্ষা করে দেখুন কী হতে চলেছে।

পরে এই বিষয়টি নিয়ে নির্ভয়ার মা আশাদেবী জানিয়েছেন, মেয়ের খুনী-ধর্ষকদের ফাঁসির সাজা ছাড়া অন্য কিছু ভাবতেই চান না। কংগ্রেস বা অন্য কোনও দল থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব আসেনি জানিয়ে তিনি বলেন, আমিও মিডিয়ায় শুনছি। রাজনীতিতে আসার প্রশ্নই নেই।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...